1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বনের ভেতর থেকে গার্মেন্টস কর্মকর্তার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাই নিহত সড়ক ও ব্রিজ দখল করে অবৈধ দোকানপাট: চরম ভোগান্তিতে এলাকাবাসী পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল ও জনসাধারণের আতংক সৃষ্টিকালে যুবকের ৫ মাসের কারাদণ্ড গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নান্দাইল উপজেলা সার ও বীজ ডিলার মনিটরিং সভা অনুষ্ঠিত সারের লুটপাট রোধেদিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের সফল অভিযান, ২ দফায় ২৩৪০ বস্তা সার জব্দ, ২ জনের কারাদন্ড বিশ্বশান্তি ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় টাঙ্গাইলের বড় কালীবাড়িতে গীতা যজ্ঞানুষ্ঠান আয়োজন নারায়ণগঞ্জে, আড়াইহাজার, গোপালদী, মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়

সড়ক ও ব্রিজ দখল করে অবৈধ দোকানপাট: চরম ভোগান্তিতে এলাকাবাসী

  • প্রকাশকাল: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
সড়ক ও ব্রিজ দখল করে অবৈধ দোকানপাট: চরম ভোগান্তিতে এলাকাবাসী

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

​ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও ব্রিজ দখল করে কতিপয় ব্যবসায়ী বিভিন্ন পণ্যের দোকান বসিয়েছেন।

এর ফলে প্রায় অর্ধেক রাস্তাই চলে গেছে দখলদারদের নিয়ন্ত্রণে, যার কারণে অত্র অঞ্চলের সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

অভিযোগ রয়েছে, একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় তারা বারবার রাস্তা দখল করে দোকানপাট বসিয়ে আসছেন।

আজ ২৯ আগস্ট শনিবার ​দুপুরে সরেজমিনে দেখা যায়, বাঞ্ছারামপুরের সদর ব্রিজ ও সংলগ্ন সড়কের দুই পাশে ফল, সবজি ও বিভিন্ন পণ্যের অস্থায়ী দোকান বসানো হয়েছে। রঙিন ছাতা টাঙিয়ে খোদ ব্রিজের ওপরই চলছে কেনাবেচা। ব্রিজের আংশিক জায়গা অবৈধ দখলে চলে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে রিকশা, অটো, মালবাহী গাড়ি ও সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে।

​স্থানীয় ভুক্তভোগীরা জানান, ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাওয়াও দায় হয়ে পড়েছে। এমনকি ব্রিজের ওপর বাজার বসার কারণে অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে যায়।

সরু ব্রিজের ওপর দোকান থাকায় প্রতিদিন দীর্ঘ যানজট লেগে থাকে এবং গাড়ি ও মানুষ একসঙ্গে চলাচল করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও সাধারণ পথচারীদের চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে।

​উপজেলা প্রশাসন বহুবার উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও দখলদারদের স্থায়ীভাবে হটানো সম্ভব হয়নি। অভিযান শেষ হওয়ার পরপরই তারা পুনরায় একই জায়গায় দোকান বসিয়ে নেন। এলাকাবাসীর দাবি, কোনো রাজনৈতিক পরিচয় না দেখে এসব অবৈধ দখলদারদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং দ্রুত ব্রিজ ও সড়ককে দখলমুক্ত করে চলাচলের উপযোগী করা হয়।

​এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা বিষয়টি দেখছি। আইনগতভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ