1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল ও জনসাধারণের আতংক সৃষ্টিকালে যুবকের ৫ মাসের কারাদণ্ড গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নান্দাইল উপজেলা সার ও বীজ ডিলার মনিটরিং সভা অনুষ্ঠিত সারের লুটপাট রোধেদিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের সফল অভিযান, ২ দফায় ২৩৪০ বস্তা সার জব্দ, ২ জনের কারাদন্ড বিশ্বশান্তি ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় টাঙ্গাইলের বড় কালীবাড়িতে গীতা যজ্ঞানুষ্ঠান আয়োজন নারায়ণগঞ্জে, আড়াইহাজার, গোপালদী, মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও—রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন প্রতিবন্ধীর বাড়িতে দুর্ধর্ষ চুরি নগদ টাকা ও মোবাইল কার্ডসহ লক্ষাধিক টাকার মালপত্র লুট তিতাস নদীতে ছাত্রলীগের মহড়ার মামলা: আখাউড়া থেকে গ্রেপ্তার ৩! পাসপোর্ট অফিসে ‘দরবেশ বাবা’ দৈনিক ৪ লাখ টাকার অবৈধ বাণিজ্যের অভিযোগ

মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল ও জনসাধারণের আতংক সৃষ্টিকালে যুবকের ৫ মাসের কারাদণ্ড

  • প্রকাশকাল: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল ও জনসাধারণের আতংক সৃষ্টিকালে যুবকের ৫ মাসের কারাদণ্ড

মোঃ মোবারক হোসেন নাদিম
স্টাফ রিপোর্টার,

নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর এলাকায় গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণের দায়ে কামাল নামের এক ব্যক্তিকে ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) হাফিজপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩)-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে মনোহরদী থানার এএসআই সোহানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অংশগ্রহণ করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোঃ সজিব মিয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মনোহরদী, নরসিংদী।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ