1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
নান্দাইল উপজেলা সার ও বীজ ডিলার মনিটরিং সভা অনুষ্ঠিত সারের লুটপাট রোধেদিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের সফল অভিযান, ২ দফায় ২৩৪০ বস্তা সার জব্দ, ২ জনের কারাদন্ড বিশ্বশান্তি ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় টাঙ্গাইলের বড় কালীবাড়িতে গীতা যজ্ঞানুষ্ঠান আয়োজন ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও—রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন প্রতিবন্ধীর বাড়িতে দুর্ধর্ষ চুরি নগদ টাকা ও মোবাইল কার্ডসহ লক্ষাধিক টাকার মালপত্র লুট তিতাস নদীতে ছাত্রলীগের মহড়ার মামলা: আখাউড়া থেকে গ্রেপ্তার ৩! পাসপোর্ট অফিসে ‘দরবেশ বাবা’ দৈনিক ৪ লাখ টাকার অবৈধ বাণিজ্যের অভিযোগ নরসিংদীতে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার টেকনাফে পিকআপের গোপন কুঠুরিতে ১ লাখ ইয়াবা, আটক ২ ১৬ এপিবিএনে কিট প্যারেড, সদস্যদের প্রস্তুতি পরিদর্শন..

সারের লুটপাট রোধেদিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের সফল অভিযান, ২ দফায় ২৩৪০ বস্তা সার জব্দ, ২ জনের কারাদন্ড

  • প্রকাশকাল: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
সারের লুটপাট রোধেদিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের সফল অভিযান, ২ দফায় ২৩৪০ বস্তা সার জব্দ, ২ জনের কারাদন্ড

রনজিৎ সরকার রাজ
(দিনাজপুর) প্রতিনিধি:

গতকাল ২৭ আগষ্ট বৃহস্পতিবার গভীর রাতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাটে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানকালে বিসিআইসি লাইসেন্সধারী ডিলার নওশাদ ট্রেডার্স ও জনতা হাসকিং মিলে ১,৪৯৩ বস্তা টিএসপি, ১৮১ বস্তা ডিএপি এবং ২১৬ বস্তা এমওপিসহ মোট ১৮৯০ বস্তা সার জব্দ করেছে।

অভিযান চলা কালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জনতা অটো রাইস মিলের ম্যানেজার কাজী ফয়সাল কে ৩ মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
একইভাবে ২ দিন পুর্বে বহুল আলোচিত চোরাই সার সিন্ডিকেটের হোতা কবিরাজ হাটের বিএডিসি নিবদ্ধিত ডিলার সোহাগ/দুলালের গোডাউনে এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালত ৪৫০ বস্তা এমওপি সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা এবং ‘জনি’ নামে এক কর্মচারীর ১ মাস কারাদন্ড দিয়েছে।

সংশ্লিষ্ট অভিযানিক অফিসার গনসহ উভয় অভিযানে উপজেলা কৃষি অফিসার, বীরগঞ্জ শরিফুল ইসলাম সক্রিয় অংশগ্রহণ করেন এবং তিনি জানান জব্দকৃত সারগুলো সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করে বিক্রয়লব্ধ টাকা সরকারি কোষাগারে জমাদানের নির্দেশ দিয়েছে আদালত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ