1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
নান্দাইল উপজেলা সার ও বীজ ডিলার মনিটরিং সভা অনুষ্ঠিত সারের লুটপাট রোধেদিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের সফল অভিযান, ২ দফায় ২৩৪০ বস্তা সার জব্দ, ২ জনের কারাদন্ড বিশ্বশান্তি ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় টাঙ্গাইলের বড় কালীবাড়িতে গীতা যজ্ঞানুষ্ঠান আয়োজন ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও—রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন প্রতিবন্ধীর বাড়িতে দুর্ধর্ষ চুরি নগদ টাকা ও মোবাইল কার্ডসহ লক্ষাধিক টাকার মালপত্র লুট তিতাস নদীতে ছাত্রলীগের মহড়ার মামলা: আখাউড়া থেকে গ্রেপ্তার ৩! পাসপোর্ট অফিসে ‘দরবেশ বাবা’ দৈনিক ৪ লাখ টাকার অবৈধ বাণিজ্যের অভিযোগ নরসিংদীতে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার টেকনাফে পিকআপের গোপন কুঠুরিতে ১ লাখ ইয়াবা, আটক ২ ১৬ এপিবিএনে কিট প্যারেড, সদস্যদের প্রস্তুতি পরিদর্শন..

নরসিংদীতে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

  • প্রকাশকাল: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
নরসিংদীতে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি।
নরসিংদীর মাধবদীতে বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় সাদিকুর রহমান লিটন নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আমদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাদিকুর রহমান লিটন আমদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এর আগে, তিনি আমদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং আমদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলায় সাদিকুর রহমান লিটনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ