1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল ও জনসাধারণের আতংক সৃষ্টিকালে যুবকের ৫ মাসের কারাদণ্ড গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নান্দাইল উপজেলা সার ও বীজ ডিলার মনিটরিং সভা অনুষ্ঠিত সারের লুটপাট রোধেদিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের সফল অভিযান, ২ দফায় ২৩৪০ বস্তা সার জব্দ, ২ জনের কারাদন্ড বিশ্বশান্তি ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় টাঙ্গাইলের বড় কালীবাড়িতে গীতা যজ্ঞানুষ্ঠান আয়োজন নারায়ণগঞ্জে, আড়াইহাজার, গোপালদী, মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও—রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন প্রতিবন্ধীর বাড়িতে দুর্ধর্ষ চুরি নগদ টাকা ও মোবাইল কার্ডসহ লক্ষাধিক টাকার মালপত্র লুট তিতাস নদীতে ছাত্রলীগের মহড়ার মামলা: আখাউড়া থেকে গ্রেপ্তার ৩! পাসপোর্ট অফিসে ‘দরবেশ বাবা’ দৈনিক ৪ লাখ টাকার অবৈধ বাণিজ্যের অভিযোগ

গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

  • প্রকাশকাল: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষা-২০২৬-এ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতি করেন, বীর মুক্তিযোদ্ধা ও স্কুল এন্ড কলেজের দাতা সদস্য মোঃ আবুল কালাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা। প্রধান অতিথির বক্তব্যে তিনি কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফল অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকারও প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রনজিৎ চন্দ্র দাশ স্বাগত বক্তব্য রাখেন। তিনি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের ভালো ফলাফল ও সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ।
অনুষ্ঠানে এসএসসি-২০২৬ পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অতিথিরা শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের অর্জন শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়; এটি পরিবার, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানেরও গৌরব। এ ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের আগামী দিনের পথচলায় আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ