1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভাইগড় সীমান্তে পুশ-ইনের চেষ্টা ২০ বিজিবি কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফ রাজশাহীতে সোনার বার সহ গ্রেপ্তার ২ ​অর্থসংকটে ৬ মাস ধরে বন্ধ সাদুল্লাপুরের নয়ানপুর ঈদগাহ মাঠের মিনার নির্মাণকাজ হাসির আড়ালে জমা কান্না: অভাবের সংসারে ভালো থাকার লড়াই লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি: চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় মুখরিত নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির তিন সহযোগী সংগঠনের বিক্ষোভ কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক কালিয়াকৈরে চন্দ্রা এিমোড়ের মহাসড়কের পাশে অবৈধ ফুটপাতের দখলে রমরমাট ব্যবসা গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধেের জেরে বাড়ি ঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ

ধামরাইয়ে ইউপি সদস্যকে প্রকাশ্য কুপিয়ে হত্যা

  • প্রকাশকাল: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ বুলবুল খান পলাশ, স্টাফ রিপোর্টার:

ঢাকার ধামরাইয়ে প্রকাশ্য দিবালোকে মোঃ বাবুল হোসেন ওরেফে কানা বাবুল (৫০) নামে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের দাবি স্থানীয় সন্ত্রাসীরা পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরের পরে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাকুলিয়া গ্রামের আকসিরনগর আবাসিক প্রকল্পের ভেতরে এই ঘটনা ঘটে। নিহত বাবুল হোসেন ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাকুলিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

তিনি কুল্লা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ৩ বারের সাবেক ইউপি সদস্য ও স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার বলেন, আমার স্বামী আজকে জুমার নামাজের পরে সরিষা গাছে মলন দিতে গিয়েছিল। তখন আমাদের পাড়ার কয়েকজন ছেলে ধারাল অস্ত্র ও লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আমার স্বামীকে কুপিয়ে দুই চোখ উপড়ে ফেলে এবং মাথা থেতলে দেয়। আমার স্বামী ১২ বছর মেম্বার সে কখনও কোনো অন্যায় কাজে জড়িত ছিল না, কোনো ভেজালে যায় না। আমি তাকে বলেছিলাম তোমার আর মেম্বারি করা লাগবে না তুমি ক্ষেত চাষ করে খাও। আমার স্বামী অন্যায়ের প্রতিবাদ করায় তাকে আজ প্রাণ দিতে হলো। এখন আমি আমার ছোট ছোট দুইটা ছেলে নিয়ে কোথায় যাব।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আমরা হত্যাকাণ্ডের খবর পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে ইতোমধ্যে পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ