1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
নান্দাইল উপজেলা সার ও বীজ ডিলার মনিটরিং সভা অনুষ্ঠিত সারের লুটপাট রোধেদিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের সফল অভিযান, ২ দফায় ২৩৪০ বস্তা সার জব্দ, ২ জনের কারাদন্ড বিশ্বশান্তি ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় টাঙ্গাইলের বড় কালীবাড়িতে গীতা যজ্ঞানুষ্ঠান আয়োজন ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও—রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন প্রতিবন্ধীর বাড়িতে দুর্ধর্ষ চুরি নগদ টাকা ও মোবাইল কার্ডসহ লক্ষাধিক টাকার মালপত্র লুট তিতাস নদীতে ছাত্রলীগের মহড়ার মামলা: আখাউড়া থেকে গ্রেপ্তার ৩! পাসপোর্ট অফিসে ‘দরবেশ বাবা’ দৈনিক ৪ লাখ টাকার অবৈধ বাণিজ্যের অভিযোগ নরসিংদীতে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার টেকনাফে পিকআপের গোপন কুঠুরিতে ১ লাখ ইয়াবা, আটক ২ ১৬ এপিবিএনে কিট প্যারেড, সদস্যদের প্রস্তুতি পরিদর্শন..

রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল

গাইবান্ধা প্রতিনিধি:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় গাইবান্ধায় আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে জেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুজ্জামান সরকার শাহীন ও সদস্য সচিব ওয়ালিদ শাকিলের নেতৃত্বে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি গাইবান্ধা শহরের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নতুন দায়িত্বপ্রাপ্ত দুই নেতাকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে নেতাকর্মীরা জেলা ছাত্রদল কার্যালয়ে সমবেত হন। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। সমাবেশে বক্তারা বলেন, রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে তাঁর নতুন দায়িত্ব বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

একই সঙ্গে শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় গাইবান্ধার নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলেও বক্তারা উল্লেখ করেন।

আনন্দ মিছিলে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিমন, সুজন পাটোয়ারী ও খন্দকার রাকিবুল ইসলাম রাকিব, সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুজ্জামান রবিন, গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরমান হোসেন বাপ্পি এবং শহর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান মুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া গাইবান্ধা কৃষি ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি ইশরাক চৌধুরীসহ জেলা, উপজেলা ও বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা আনন্দ মিছিলে অংশ নেন।

কর্মসূচিকে ঘিরে দুপুর থেকেই দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। পরে শান্তিপূর্ণভাবে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ শেষ হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ