1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সাংসদ জয়নুল আবদিন ফারুকের নির্দেশে ফের শুরু সেনবাগ-সোনাইমুড়ী সড়কের সংস্কার কাজ ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ—ঠাকুরগাঁওয়ে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ‎বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ইলিশ বিক্রির কারচুপি, ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক নরসিংদীতে মানব পাচার মামলার আসামি জাকির হোসেন কারাগারে ‎বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু ফেনী সীমান্তে একরাতে বিজিবির অভিযানে ৫২ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় পণ্য ও ৩৪ কেজি গাঁজা জব্দ মদনে পুত্রের দায়ের কুপে পিতার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত আলুচাষী ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ, বীরগঞ্জে৫ হিমাগারে ৭ কোটি ২৯ লাখ ৬ হাজার টাকা অবৈধ অতিরিক্ত ভাড়া আদায়

টোলপ্লাজা এলাকায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার!

  • প্রকাশকাল: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
টোলপ্লাজা এলাকায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার!

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ৪ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।

গতকাল ২১ আগস্ট রাতে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে একটি মোটরসাইকেল আটক করে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

একই দিন দুপুর ১২:৩০ ঘটিকায় অপর এক অভিযানে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে আরেকটি মোটরসাইকেল আটক করা হয়। মোটরসাইকেলের আরোহীকে তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আরও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

​গ্রেপ্তারকৃত আসামিদের পরিচয়
​১. খাইরুল ইসলাম: পিতা- মনির হোসেন, সাং- গাজীপুর, থানা- সদর, জেলা- গাজীপুর।
২. আলামিন: পিতা- আবুল কালাম, সাং- মধ্য লাভা, থানা- নকলা, জেলা- শেরপুর, বর্তমান সাং- গাজীপুর, থানা- সদর, জেলা- গাজীপুর।
৩. মোহাম্মদ উল্লা: পিতা- মৃত আব্দুল মালেক, সাং- জাফরপুর, থানা- নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

​এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ