1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না: স্থানীয় সরকারমন্ত্রী ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে বণিক সমিতির নতুন পরিষদের প্রতি আহ্বান ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগেনগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক কলকাতায় পালিত হলো বাংলার শিক্ষক দিবস, বিদ্যাসাগরের আদর্শে পথ চলার শপথ কচুয়া আলিম মাদ্রাসায় নবীন বরণ,ছবক প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত রাজপথের লড়াই থেকে জনসেবার প্রত্যয়ে: মেম্বার প্রার্থী সোহাগ ফকির ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভরতখালী উচ্চ বিদ্যালয়ের সংস্কার ও ৮৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
ভরতখালী উচ্চ বিদ্যালয়ের সংস্কার ও ৮৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

ঐতিহ্যবাহী ভরতখালী উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন সংস্কার, শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের ৮৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক মতবিনিময় ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ভরতখালী উচ্চ বিদ্যালয় সংস্কারের প্রধান সমন্বয়ক আলহাজ্ব জলিলুর রহমানের সভাপতিত্বে সভায় আলোচনা করেন সহ-সমন্বয়ক ও সাবেক ভরতখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আজাদ শীতল।

সভায় উপস্থিত ছিলেন ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আর্মি, ভরতখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম মন্ডল, সাবেক সাঘাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লবসহ বিদ্যালয়ের বিভিন্ন বর্ষের সাবেক শিক্ষার্থীরা।

সভায় বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন সংস্কার, শিক্ষার পরিবেশ ও মানোন্নয়ন, সাবেক শিক্ষার্থীদের সম্পৃক্ততা এবং ৮৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনসহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উন্মুক্ত আলোচনা ও মতামত প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ