1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল মহানগর ও জেলা দক্ষিণে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক কমিটি গঠন আসামীসহ ১ কষ্টি পাথরের তারা দেবী মূর্তি আটক ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে অবৈধ সার মজুদকারীকে জরিমানা ও কারাদণ্ড প্রদান নরসিংদীতে রায়পুরায় পুলিশের যৌথ অভিযানে ২২৪ কেজি গাঁজা, যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে ধোলাইপাড়ে বিভিন্ন ক্লাবের মাঝে এমপি সৈয়দ জয়নুল আবেদীনের ক্রীড়া সামগ্রী বিতরণ গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত বেহেলী ইউনিয়ন পরিষদে কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংক থেকে দিনে-দুপুরে ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে গেছে যুবক সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনার শীর্ষে আতিক-সোহেল-আবু হানিফ-শাহাব চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশকাল: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন,
স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির আগস্ট, ২০২৬ এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৬ আগস্ট রবিবার ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

সভায় ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগ জানান, হাম- রুবেলার টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান আছে। অবৈধ ও লাইসেন্সবিহীন হাসপাতাল/ ক্লিনিক /ডায়গনস্টিক সেন্টারে টাস্কফোর্স অভিযান বৃদ্ধি ও মোবাইল কোর্ট কার্যক্রম চলমান আছে। সড়ক ও জনপথ বিভাগ জানান, ঢাকা -ময়মনসিংহ মহাসড়কে রাস্তা মেরামত কাজ নিয়মিতভাবে করা হচ্ছে। ময়মনসিংহ -টাঙ্গাইল সড়কের মেরামতের কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানান, দেশব্যাপী গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ শীর্ষক প্রকল্পের তালিকা যাচাই-করে প্রকল্প পরিচালক মহোদয়ের দপ্তরে প্রেরণ করা হয়েছে। গণপূর্ত বিভাগ জানান, জেলা কারাগারের কাজ চলমান রয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে মহিলা অংশে বন্দি হস্তান্তর করার পর কারাগারের পুরাতন অংশের কাজ শুরু করা হবে। এছাড়া শিশু হাসপাতালের নিচতলার ছাদ এর ঢালাই সম্পন্ন করা হয়েছে। ২য় তলার ছাদ ঢালাই শীঘ্রই সম্পন্ন করা হবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জানান, ময়মনসিংহ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের আওতায় ০৭ টি কাজ চলমান রয়েছে। এছাড়াও ময়মনসিংহ জেলায় রাজস্ব কর্মসূচীসমূহের কাজ গুণগত মান বজায় রেখে চলমান রয়েছে।

সভাপতি বক্তব্যে বলেন, বর্তমানে ডেঙ্গু প্রদুর্ভাব বাড়েছে। তাই আমাদের সকলের যার যার অবস্থান থেকে আতঙ্কিত না হয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কাজ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধ কমিটিসহ বিদ্যমান কমিটিগুলোকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত করে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সরকারি উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সকল সরকারি দপ্তরকে সমন্বিতভাবে ও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও সভায় ময়মনসিংহ জেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রমের অগ্রগতি ও তার বাস্তবায়ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় জেলা উন্নয়ন কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ