1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, করলেন দিনাজপুর-১ এমপি আলহাজ্ব মো মনজুরুল ইসলাম গাইবান্ধায় মানবাধিকার সংস্থার জেলা কমিটি অনুমোদন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পুলিশের হাতে কট ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় ইউএনও আশরাফুল কবীরের বিদায় সংবর্ধনা পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনাপিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে বিজিবি-র র‌্যাবের যৌথ অভিযান: ১০ টন ভারতীয় জিসহ আটক ৩ গাইবান্ধায় সিদ্দিকিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় গাইবান্ধায় সাইবার বুলিং ও অপতথ্য প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন: সত্য যাচাই ও দায়িত্বশীল আচরণের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করলেন নির্বাচন কমিশন ভোট হবে ২৯ অক্টোবর ২০২৬

এটি এম আজহারুলের মু্ক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটি এম আজহারুল ইসলামের মু্ক্তির দাবিতে ঠাকুরগাঁও জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও স্মরণকালের বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফ্রেব্রুয়ারি) বিকেল ৩টায় ঠাকুরগাঁও প্রেসক্লাব সংলগ্ন পাবলিক মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলালউদ্দীন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, অঞ্চল টীম ও সাবেক জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম,জেলা জামায়াতের সেক্রেটারি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর,শহর আমীর অধ্যক্ষ শামসুজ্জামান শাহ শামীম, সদর উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, রাণীসংকৈল উপজেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

অন্যান্যদের মধ্যে ছাত্রশিবিরের জেলা সভাপতি ছাত্রনেতা রাশিদুল ইসলাম, ছাত্রশিবির ঠাকুরগাঁও শহর সভাপতি আমজাদ আলীসহ জেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ, উপজেলা আমীর ও সেক্রেটারিবৃন্দ সহ ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন,বিক্ষোভ সভায় বক্তারা বলেন, “ড.ইউনুস সরকারের ৬ মাস অতিক্রম হয়েছে। যারা প্রকৃত অপরাধী তাদের বিচারের আওতায় এনে এবং নিরপরাধীদের নিঃশর্ত মুক্তি দিয়ে স্বচ্ছ আইনের প্রয়োগ নিশ্চিত করেন। আমাদের নেতাকে অনতিবিলম্বে মুক্তি দিন এবং সেই সাথে নিবন্ধন ফিরিয়ে দিন।আমাদের আরো কঠোর কর্মসূচীতে যেতে বাধ্য করবেন না।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহম্মদ।
মিডিয়া কভারেজের দায়িত্বে ছিলেন,জামায়াতের জেলা প্রেস সেক্রেটারি মোহাম্মদ শাহজালাল জুয়েল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ