ইমন রহমান নেত্রকোনা প্রতিনিধি ঃ
বুধবার বিকাল ৫ টায় নেত্রকোনার মোক্তারপাড়া খেলাফত আন্দোলনের দলীয় কার্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্বরণে এক আলোচনা সভা ও মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত আন্দোলন নেত্রকোনা সদর উপজেলার উদ্যোগে উপজেলার আহবায়ক মুহাম্মাদ মোজ্জাম্মেল হোসেন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা খেলাফত আন্দোলনের আহবায়ক মুফতী আব্দুল বারী, জেলা সদস্য সচিব মাওলানা গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহী, জেলা খেলাফত আন্দোলনের যুগ্ম আহবায়ক মাওলানা আবুল কাশেম আবাদি, খেলাফত যুব আন্দোলনের নেত্রকোনা জেলা সভাপতি মুফতী মুসা শেখ, খেলাফত যুব আন্দোলনের নেতা কারী আরিফবিল্লাহ্, জেলা খেলাফত ছাত্র আন্দোলন সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্বরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply