1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হতে হবে ফারজানা ইয়াসমিন উপজেলা নির্বাহী অফিসার আমতলীতে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে যুবদল আহবায়কের সংবাদ সম্মেলন! রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদার ডিএনসির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ১ কাদের মির্জার বিরুদ্ধে ১ কোটি ১৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ কোটি টাকার মানবপাচার রোধ প্রকল্প কেবল শহরকেন্দ্রিক সেমিনারে সীমাবদ্ধ: গাইবান্ধার চরে বাড়ছে সিন্ডিকেটের দৌরাত্ম্য প্রয়াত শিক্ষকদের শ্রদ্ধা ও অবসরপ্রাপ্তদের সম্মান জানিয়ে নজির গড়ল কলানবগ্রাম চক্র নোয়াখালীতে চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মো. নাজিমুল হককে ফুলেল শুভেচ্ছা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত দুর্নীতির সংবাদ প্রকাশের পর দুই সাংবাদিকের ওপর হামলা, থানায় মামলা না নেওয়ার অভিযোগ

কালিয়াকৈরে ছিনতাইকারীর হাতে অটোরিস্কাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
কালিয়াকৈরে ছিনতাইকারীর হাতে অটোরিস্কাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কালামপুর শিল্প কুঞ্জ নামক এলাকায় এক ছিনতাইকারীদের ছুরির আঘাতে অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক ১০ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত ব্যক্তি অটোরিকশা চালক। তিনি চন্দ্রা থেকে কালামপুর শিল্পকুঞ্জ পার্ক অতিক্রম করার সময় দুর্বৃত্তদের কবলে পড়েন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে ঘটনাস্থল থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে তার অটোরিকশাটি ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ কারণে ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল কার্যক্রম শুরু করে। তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অটোরিকশা ছিনিয়ে নিতে চালককে গলা কেটে হত্যা করেছে। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কালামপুর শিল্প কুঞ্জ নামক এলাকায় এক ছিনতাইকারীদের ছুরির আঘাতে অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত ব্যক্তি অটোরিকশা চালক। তিনি চন্দ্রা থেকে কালামপুর শিল্পকুঞ্জ পার্ক অতিক্রম করার সময় দুর্বৃত্তদের কবলে পড়েন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরে ঘটনাস্থল থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে তার অটোরিকশাটি ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ কারণে ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল কার্যক্রম শুরু করে। তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অটোরিকশা ছিনিয়ে নিতে চালককে গলা কেটে হত্যা করেছে। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ