1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হতে হবে ফারজানা ইয়াসমিন উপজেলা নির্বাহী অফিসার আমতলীতে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে যুবদল আহবায়কের সংবাদ সম্মেলন! রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদার ডিএনসির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ১ কাদের মির্জার বিরুদ্ধে ১ কোটি ১৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ কোটি টাকার মানবপাচার রোধ প্রকল্প কেবল শহরকেন্দ্রিক সেমিনারে সীমাবদ্ধ: গাইবান্ধার চরে বাড়ছে সিন্ডিকেটের দৌরাত্ম্য প্রয়াত শিক্ষকদের শ্রদ্ধা ও অবসরপ্রাপ্তদের সম্মান জানিয়ে নজির গড়ল কলানবগ্রাম চক্র নোয়াখালীতে চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মো. নাজিমুল হককে ফুলেল শুভেচ্ছা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত দুর্নীতির সংবাদ প্রকাশের পর দুই সাংবাদিকের ওপর হামলা, থানায় মামলা না নেওয়ার অভিযোগ

জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার

নিজস্ব প্রতিনিধি ঢাকাঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাল দলিল লেখার অভিযোগে দুই দলিল
লেখককে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে।
বহিস্কৃত দুই দলিল লেখক হলেন উপজেলার বংকুরা গ্রামের নেহাল উদ্দিনের ছেলে নাসির উদ্দিন শেখ ও কাঠি গ্রামের শহীদুল শরীফের ছেলে মিজানুর রহমান বুলবুল শরীফ।
গত মঙ্গলবার উপজেলা সাব—রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন এই দুই দলিল লেখকে সাময়িক ভাবে বহিস্কার করেন।
একই সাথে এই দুই দলিল লেখককে কেন স্থায়ী ভাবে বহিস্কার করা হবে না তার জন্য কারণ দশার্নোর নোটিশ দেওয়া হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলেছেন সাব—রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন।
এ ঘটনায় ভুক্তভোগী একাধিক ব্যক্তি এই দুই দলিল লেখকের স্থায়ী বহিস্কার দাবী করেছেন।
জানাগেছে, সম্প্রতি কোটালীপাড়া সাব—রেজিস্ট্রার অফিসে নাসির উদ্দিন শেখ ও মিজানুর রহমান বুলবুলসহ কয়েকজন দলিল লেখকের বিরুদ্ধে জাল দলিল লেখার অভিযোগ ওঠে। এই অভিযোগ ওঠার পর তদন্তে নামেন উপজেলা সাব—রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন।প্রাথমিক ভাবে অভিযোগের সত্যতা পেয়ে উপজেলা সাব—রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেনএই দুই দলিল লেখককে সাময়িক বহিস্কার করেন।
বহিস্কৃত দলিল লেখক মিজানুর রহমান বুলবুল বলেন, গত ১৫ জুলাই উনশিয়া গ্রামের ফহম মিয়ার স্ত্রী আমেনা বেগম দলিল ও পর্চার কাগজ নিয়ে আমার কাছে দলিল করার জন্য আসেন। আমি দলিল করার সকল নিয়ম মেনে কোটালীপাড়া সাব—রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেনের কাছে কাগজপত্র জমা দেই। তিনি সকল কাগজপত্র দেখে দলিল রেজিষ্ট্রি করে দেন। পরবর্তীতে জানতে পারি আমেনা বেগম জাল কাগজপত্র দিয়ে দলিল রেজিষ্ট্রি করেছেন। এ ঘটনায় আমাকে সাময়িক বহিস্কার করেছে। এ ছাড়াও আমাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে আমি সেই নোটিশেরও লিখিত জবাব দিয়েছি।
সাময়িক ভাবে বহিস্কৃত আরেক দলিল লেখক নাসির উদ্দিন শেখ বলেন,কয়েক দিন আগে আমি একটি দলিল রেজিষ্ট্রি করার জন্য উপজেলা সাব—রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেনের কাছে কাগজপত্র জমা দেই। তিনি কাগজপত্র সঠিক নয় বলে জাল দলিলের অভিযোগ এনে আমাকে সাময়িক বহিস্কার করেন এবং কারণ দশার্নোর নোটিশ দেন। আমি ইতোমধ্যে সেই কারণ দশার্নো নোটিশের লিখিত জবাব দিয়েছি।
এ ঘটনার সত্যতা জানার জন্য আমেনা বেগমের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে।
ও দিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি ও কয়েকজন দলিল লেখক বলেন, উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের কয়েকজন দলিল লেখক দীর্ঘ দিন ধরে ভুয়া কাগজপত্র দিয়ে জাল দলিল করে আসছে। এর সাথে অফিসের একটি চক্রও জড়িত। এদের মাধ্যমে প্রতারিত হচ্ছে শত শত মানুষ। তাই এই চক্রটির বিরুদ্ধে স্থায়ী ভাবে আইন অনুসারে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা উচিত।
কোটালীপাড়া উপজেলা সাব—রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন বলেন, দুই দলিল লেখক মিজানুর রহমান বুলবুল ও নাসির উদ্দিন শেখ দলিল রেজিষ্ট্রির সময় জাল কাগজপত্র উপস্থাপন করার কারণে তাদেরকে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে। এ ছাড়াও তাদের কেন স্থায়ী ভাবে ও শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জন্য কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। যদি এই দুই ব্যক্তি কারণ দর্শানো নোটিশের সন্তোষজনক জবাব না দিতে পারে তা হলে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ