1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হতে হবে ফারজানা ইয়াসমিন উপজেলা নির্বাহী অফিসার আমতলীতে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে যুবদল আহবায়কের সংবাদ সম্মেলন! রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদার ডিএনসির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ১ কাদের মির্জার বিরুদ্ধে ১ কোটি ১৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ কোটি টাকার মানবপাচার রোধ প্রকল্প কেবল শহরকেন্দ্রিক সেমিনারে সীমাবদ্ধ: গাইবান্ধার চরে বাড়ছে সিন্ডিকেটের দৌরাত্ম্য প্রয়াত শিক্ষকদের শ্রদ্ধা ও অবসরপ্রাপ্তদের সম্মান জানিয়ে নজির গড়ল কলানবগ্রাম চক্র নোয়াখালীতে চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মো. নাজিমুল হককে ফুলেল শুভেচ্ছা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত দুর্নীতির সংবাদ প্রকাশের পর দুই সাংবাদিকের ওপর হামলা, থানায় মামলা না নেওয়ার অভিযোগ

রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ

মো: রাসেল মোল্লা
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইর আমলী আদালতে দায়ের করা একটি মামলায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হাটাব এলাকার হাবিবা (৪০)-এর বিরুদ্ধে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মানিকগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট মামলার আসামির বিরুদ্ধে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৮৭ ও ৮৮ ধারার বিধান অনুযায়ী কার্যক্রম গ্রহণের পর আদালতের বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে যে, আসামি গ্রেফতার এড়াতে পলাতক রয়েছেন অথবা আত্মগোপন করেছেন এবং তার শিগগির গ্রেফতার হওয়ার সম্ভাবনা নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৩৩৯বি(১) ধারার বিধান অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে মামলার বিচারের মুখোমুখি হওয়ার জন্য আসামিকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আসামির অনুপস্থিতিতেই মামলার বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে।
বিজ্ঞপ্তির তফসিল অনুযায়ী, মামলাটি সি.আর-৭৩২ (সিং) ২০২৫ নম্বরের। মামলায় দণ্ডবিধির ৪১৭/৪২০/৫০৬(২) ধারায় অভিযোগ উল্লেখ করা হয়েছে।
আসামি হাবিবা (২৬), পিতা—আব্দুল হারিজ , মাতা—জয়নব। ঠিকানা—গ্রাম: হাটাব, চাঁদেরটেক, ডাকঘর: মাজুমাবাদ, থানা: রূপগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ।
মামলাটি আমলী আদালত, সিংগাইর (সি.আর. ফাইল)-এ বিচারাধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ