1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ আকস্মিক পরিদর্শনে গাইবান্ধার দুই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ সাড়ে ৮০০ কোটি টাকার প্রস্তাবিত বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ অবশেষে পল্লী বিদ্যুৎ সমিতির মামলায় বেপরোয়া মোয়াজ্জেম গ্রেফতার, জেলহাজতে প্রেরণ! ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি পালিত ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয় : মির্জা ফখরুল ডুমুরিয়ায় দিন-রাতে চরম লোডশেডিং: বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ জনজীবন, সংকটে কৃষি ও ব্যবসা নরসিংদীতে রায়পুরায় আধিপত্যের জেরে প্রতিপক্ষের গুলিতে কৃষক নিহত, আহত ৫ ভারতের মতো শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরপ্রভাবমুক্ত বিচার বিভাগ ও যোগ্য প্রশাসন গঠনের ওপর গুরুত্বারোপ, নেপালের সহায়তায় আই ক্যাম্প উদ্বোধন উপমহাদেশের সুপরিচিত কবি ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : অস্তিত্বের দ্যোতনা

নরসিংদীতে রায়পুরায় আধিপত্যের জেরে প্রতিপক্ষের গুলিতে কৃষক নিহত, আহত ৫

  • প্রকাশকাল: রবিবার, ২ আগস্ট, ২০২৬
নরসিংদীতে রায়পুরায় আধিপত্যের জেরে প্রতিপক্ষের গুলিতে কৃষক নিহত, আহত ৫

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি।
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারের জেরে বাড়িতে ঢুকে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হযে মোমেন মিয়া (৬০) নামের কৃষক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৫ জন। রোববার (২ আগস্ট) সকাল ৯টার দিকে চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোমেন মিয়া সদাগরকান্দি গ্রামের মৃত ধন মিয়ার ছেলে। আহতরা হলেন একই গ্রামের সরকার বাড়ির শহীদ মিয়ার ছেলে মো. নাজমুল (৩৫) ও অন্যান্য আহতদের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মজিবুর রহমান নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদাগরকান্দি গ্রামের বাসিন্দা মোমেন সরকারের বাড়ি ও একই গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা সাবেক মেম্বার আবুল কাশেম সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে সকাল ৯টার দিকে কাশেম মেম্বার ও ফরিদের পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশিয় অস্ত্রধারী ২০-২৫ জনের একটি দল চেয়ারম্যান সমর্থক কৃষক মোমেন মিয়ার বাড়িতে হামলা চালিয়ে পালিয়ে যায়। এ সময় মোমেন মিয়া গুলিবিদ্ধসহ ৬ জন আহত হয়। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর গুলিতে আহত মোমেন মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ বিষয়ে চাঁনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমেন সরকার বলেন, পূর্ব পাড়ার কাশেম ও দক্ষিণ পাড়ার ফরিদের লোকেরা একতরফা ঘরে ঢুকে গুলি করেছে। এলাকায় ঝগড়া হতে পারে এমনটি এমপি সাহেবকে কেন জানালাম সেজন্য ক্ষিপ্ত হয়ে তারা গুলি করে মোমেনকে হত্যা করেছে এবং ৫-৭ জনকে আহত করেছে। তারা অস্ত্রসজ্জিত হয়ে আমাদের লোকজনকে ডাকাডাকি করেছে সংঘর্ষ করার জন্য, কিন্তু আমাদের পক্ষের লোকজন সংঘর্ষ জড়িত না হয়ে বাড়ি ছেড়ে দূরে ছিলেন, তারপরও তারা এমন হতাহতের ঘটনা ঘটিয়েছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে, এলাকার পরিস্থিতি স্বাভাবিক। দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধ নিয়ে একজন নিহতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ