1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ আকস্মিক পরিদর্শনে গাইবান্ধার দুই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ সাড়ে ৮০০ কোটি টাকার প্রস্তাবিত বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ অবশেষে পল্লী বিদ্যুৎ সমিতির মামলায় বেপরোয়া মোয়াজ্জেম গ্রেফতার, জেলহাজতে প্রেরণ! ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি পালিত ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয় : মির্জা ফখরুল ডুমুরিয়ায় দিন-রাতে চরম লোডশেডিং: বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ জনজীবন, সংকটে কৃষি ও ব্যবসা নরসিংদীতে রায়পুরায় আধিপত্যের জেরে প্রতিপক্ষের গুলিতে কৃষক নিহত, আহত ৫ ভারতের মতো শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরপ্রভাবমুক্ত বিচার বিভাগ ও যোগ্য প্রশাসন গঠনের ওপর গুরুত্বারোপ, নেপালের সহায়তায় আই ক্যাম্প উদ্বোধন উপমহাদেশের সুপরিচিত কবি ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : অস্তিত্বের দ্যোতনা

আকস্মিক পরিদর্শনে গাইবান্ধার দুই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ

  • প্রকাশকাল: রবিবার, ২ আগস্ট, ২০২৬
আকস্মিক পরিদর্শনে গাইবান্ধার দুই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টারঃ

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রোববার (২ আগস্ট) আকস্মিকভাবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে চিকিৎসাসেবায় অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ পেয়ে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে হাসপাতালগুলোতে রোগীদের মানসম্মত ও আন্তরিক চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্যমন্ত্রী প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। আকস্মিক এ পরিদর্শনের সময় হাসপাতাল কর্তৃপক্ষ প্রস্তুত ছিল না। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাও ছুটিতে ছিলেন।

পরিদর্শন চলাকালে শামসুন্নাহার নামে কুকুরের কামড়ে আহত এক রোগী অভিযোগ করেন, হাসপাতালে ভ্যাকসিন মজুত থাকা সত্ত্বেও দায়িত্বরত সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) তাকে বাইরে থেকে ১ হাজার ৩০ টাকা দিয়ে ভ্যাকসিন কিনতে বাধ্য করেন। অভিযোগ শুনে স্বাস্থ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন এবং বিষয়টি তাৎক্ষণিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

অভিযোগের পর অভিযুক্ত সেকমো হেদায়েতুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে প্রথমে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হলেও পরে অভিযোগকারী রোগীকে ১ হাজার ৩০ টাকা ফেরত দেওয়ার মৌখিক নির্দেশ দেন মন্ত্রী। একই সঙ্গে হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. জিল্লুর রহমানকে সতর্কীকরণ (ওয়ার্নিং) লেটার দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদুর রহমান আকন্দ জানান, ঘটনার দিন রোগী অফিস সময় শেষ হওয়ার পর হাসপাতালে এসেছিলেন। সে কারণে দায়িত্বরত সেকমো তাকে বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দেন। তিনি আরও জানান, মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রোগীকে টাকা ফেরত দেওয়া হলে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হবে না বলে মৌখিকভাবে জানানো হয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে দুপুর ২টার দিকে স্বাস্থ্যমন্ত্রী গাইবান্ধা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার সার্বিক মান সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে হাসপাতাল কর্তৃপক্ষকে রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা, চিকিৎসাসেবার মান আরও উন্নত করা এবং দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলে কঠোর নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীলতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ