1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ আকস্মিক পরিদর্শনে গাইবান্ধার দুই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ সাড়ে ৮০০ কোটি টাকার প্রস্তাবিত বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ অবশেষে পল্লী বিদ্যুৎ সমিতির মামলায় বেপরোয়া মোয়াজ্জেম গ্রেফতার, জেলহাজতে প্রেরণ! ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি পালিত ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয় : মির্জা ফখরুল ডুমুরিয়ায় দিন-রাতে চরম লোডশেডিং: বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ জনজীবন, সংকটে কৃষি ও ব্যবসা নরসিংদীতে রায়পুরায় আধিপত্যের জেরে প্রতিপক্ষের গুলিতে কৃষক নিহত, আহত ৫ ভারতের মতো শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরপ্রভাবমুক্ত বিচার বিভাগ ও যোগ্য প্রশাসন গঠনের ওপর গুরুত্বারোপ, নেপালের সহায়তায় আই ক্যাম্প উদ্বোধন উপমহাদেশের সুপরিচিত কবি ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : অস্তিত্বের দ্যোতনা

ভারতের মতো শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরপ্রভাবমুক্ত বিচার বিভাগ ও যোগ্য প্রশাসন গঠনের ওপর গুরুত্বারোপ, নেপালের সহায়তায় আই ক্যাম্প উদ্বোধন

  • প্রকাশকাল: রবিবার, ২ আগস্ট, ২০২৬
ভারতের মতো শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রভাবমুক্ত বিচার বিভাগ ও যোগ্য প্রশাসন গঠনের ওপর গুরুত্বারোপ, নেপালের সহায়তায় আই ক্যাম্প উদ্বোধন

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পাশের দেশ ভারতের নানা সমস্যা থাকা সত্ত্বেও তাদের গণতন্ত্র টিকে আছে। এর প্রধান কারণ হলো—সেখানে প্রশাসন, বিচার বিভাগ, গণমাধ্যমসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যথেষ্ট শক্তিশালী।
রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “বাংলাদেশের বাস্তবতা সহজ নয়। প্রায় ২০ কোটি মানুষের এই দেশে দারিদ্র্য এখনো বড় একটি চ্যালেঞ্জ। মাত্র ৫৪ হাজার বর্গমাইল আয়তনের এই দেশে ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের অনেক জেলায় এখনো পর্যাপ্ত শিল্পকারখানা গড়ে ওঠেনি। এসব এলাকায় কৃষিভিত্তিক শিল্প-কারখানা স্থাপনের উদ্যোগ নিতে হবে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্রের সুষ্ঠু চর্চা অব্যাহত থাকলে দেশের অন্যান্য সমস্যারও সমাধান সম্ভব। ন্যায়বিচার নিশ্চিত করতে প্রভাবমুক্ত বিচার বিভাগ গড়ে তুলতে হবে। একই সঙ্গে দক্ষ ও যোগ্য প্রশাসন প্রতিষ্ঠা করতে পারলে রাষ্ট্র আরও শক্তিশালী হবে। সমস্যা ও মতপার্থক্য থাকবেই, তবে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারলে সব ধরনের সংকট মোকাবিলা করা সম্ভব।”
এর আগে সকালে ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির উদ্যোগে এবং নেপালের সহায়তায় আয়োজিত ঠাকুরগাঁও আই ক্যাম্পের উদ্বোধন করেন মন্ত্রী। অনুষ্ঠানে তিনি বলেন, “এই আই ক্যাম্পের মাধ্যমে বাংলাদেশ ও নেপালের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির সম্পর্ক আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যসেবা ও পর্যটনের সম্ভাবনাও আরও প্রসারিত হবে।”
ঠাকুরগাঁও ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আবু মো. খায়রুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নেপাল দূতাবাসের উপ-মিশন প্রধান প্রতিক কারকি, নেপাল নেত্র জ্যোতি সংঘের অধ্যাপক ডা. চ্যাথ রাজ পান্ত, বিরাটনগর আই হাসপাতালের সভাপতি পদ্ম নারায়ণ চৌধুরী, ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ ফরিদসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ