সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছিনতাই, ডাকাতি, মাদক এবং দেশীয় অস্ত্র মামলার দীর্ঘদিনের পলাতক ও শীর্ষ আসামি মো. সিজানকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ৭টি মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আখাউড়ার বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত মো. সিজানকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দীর্ঘদিনের টার্গেটে থাকা এই আসামির গ্রেপ্তারের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
পুলিশ জানিয়েছে, সিজানের বিরুদ্ধে মাদক ব্যবসা, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি এবং দেশীয় অস্ত্র বহনের অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply