-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা অডিটোরিয়ামে ঝিনাই-বৈরান সাহিত্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।
শুক্রবার (৩১ জুলাই ) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক চর্চাকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতেই এই জাঁকজমকপূর্ণ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঝিনাই-বৈরান সাহিত্য পরিষদের সভাপতি, বিশিষ্ট কবি ও সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪১ জামালপুর-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য মো. ফরিদুল কবীর তালুকদার । অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন । কবি বিউটি পারভীন ও জাহানারা কুলসুমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পদকপ্রাপ্ত কবি ফরিদ আহমদ দুলাল , পেট্রোবাংলা আরপিজিসিএল এর মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব ফরিদ আহম্মদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের পরিচালক কবি, লেখক ও গবেষক ড. অশোক বিশ্বাস, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষন ইনিস্টিউট, ময়মনসিংহের পরিচালক প্রফেসর মোঃ এনামুল হক তালুকদার , সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন, সরিষাবাড়ি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমিনুল এহছান, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ নুরুজ্জামান, শিক্ষা বিষয়ক গবেষক, লেখক, কলামিস্ট মোঃ আবুল হোসেন সরকার, অগ্রণী ব্যাংক পিএলসির সাবেক সহকারী মহাব্যবস্থাপক এম এ জলিল, সঙ্গীত শিল্পী, লেখক ও অভিনেতা আমিনুল হক, শরীয়তপুর সাহিত্য সংসদের সহ-সভাপতি মো. মজিবর রহমান প্রমুখ । অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ি উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা । অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঝিনাই বৈরান সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মো. রাজিবুর রহমান । অনুষ্ঠানে ধনবাড়ী, গোপালপুর, মধুপুর, সরিষাবাড়িসহ আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে শিক্ষা প্রতিষ্ঠানের সাহিত্যানুরাগী শিক্ষার্থী, শিক্ষকগণ, কবি, কণ্ঠশিল্পী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন ।
জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় অনুষ্ঠিত “ঝিনাই বৈরান সাহিত্য পরিষদ” এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানের মিডিয়া কভারেজের দায়িত্ব পালন করেন উক্ত পরিষদের সাংগঠনিক সম্পাদক ধনবাড়ীর কবি হিসেবে সুপরিচিত কবি ও সাংবাদিক ইমাম হাসান সোহান ।
Leave a Reply