1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না: স্থানীয় সরকারমন্ত্রী ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে বণিক সমিতির নতুন পরিষদের প্রতি আহ্বান ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগেনগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক কলকাতায় পালিত হলো বাংলার শিক্ষক দিবস, বিদ্যাসাগরের আদর্শে পথ চলার শপথ কচুয়া আলিম মাদ্রাসায় নবীন বরণ,ছবক প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত রাজপথের লড়াই থেকে জনসেবার প্রত্যয়ে: মেম্বার প্রার্থী সোহাগ ফকির ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের নূরুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। এ আয়োজনে সহযোগিতা করেছে ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে খাতা, কলমসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। শিক্ষা উপকরণ পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে আয়োজকরা বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান ভিত্তি। আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন ব্যাহত না হয়, সেই লক্ষ্য থেকেই তাদের এই উদ্যোগ। সমাজের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও শিক্ষা, মানবসেবা এবং সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে বলে জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রিয়াজুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য মোসাঃ দিলরুবা আক্তার রজনী, উপদেষ্টা তানজিল সিকদার, সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহম্মেদ, ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল আরমান, সদস্য মিজান মীর, বায়েজিদসহ উভয় সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন এবং ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজের অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও দুই সংগঠন এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ