1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
ত্রিশালে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত সাঘাটায় টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ পৃথক অভিযানে রাজধানীর ডেমরা হতে পুলিশের লুণ্ঠিত ০৪ টি গ্রেনেড এবং কদমতলী হতে ম্যাগাজিনসহ ০১ টি রিভলবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০| ত্রিশালে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও অর্থদণ্ড মাতুয়াইলের ‘পেট কাটা শামীম’ ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উপহার, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য পাঠানো হলো ৬২০ পিস আনারস! উপমহাদেশের জনপ্রিয়, সুপরিচিত কবি ও কথা সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শ্রাবণ মেঘের ঘনঘটা “ ডুমুরিয়ার চুকনগরে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, বাজারজুড়ে আতঙ্ক ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার​ নোয়াখালীতে ১১ লিটার অ্যালকোহলযুক্ত বিয়ার ও ৩০ পিস ইয়াবাসহ আটক ২ সাদুল্লাপুরে ধারের টাকাকে কেন্দ্র করে অপহরণ নিযার্তনে ব্যবহার হয়েছে ইলেকট্রিক শক

ত্রিশালে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত

  • প্রকাশকাল: বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দাইপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুতের তারে রড স্পর্শ লাগায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঈশ্বরগঞ্জ উপজেলার তাড়াইল এলাকার রতনের ছেলে জিসান (১৮) এবং ত্রিশাল উপজেলার বিরামপুর ভাটিপাড়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে সিরাজুল ইসলাম (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন ভবনের ছাদে রডের কাজ শেষ হওয়ার পর কয়েকটি রড নিচে নামানোর কাজ চলছিল। ঠিকাদারের নির্দেশ ছিল সিঁড়ি ব্যবহার করে রড নামানোর। কিন্তু ভবনের পাশ দিয়ে রড নামানোর সময় একটি লম্বা রড পাশের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের লাইনের সংস্পর্শে আসে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদে থাকা দুই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে ঠিকাদার মো. হাসান বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করে শ্রমিকদের সিঁড়ি ব্যবহার করে রড নামানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ অনুসরণ না করায় দুর্ঘটনাটি ঘটে।
ভবনের মালিক আল আমিন জানান, নির্মাণকাজের দায়িত্ব ঠিকাদারের কাছে হস্তান্তর করা হয়েছিল। ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। পরে খবর পেয়ে জানতে পারেন, রড বিদ্যুতের তারে স্পর্শ লাগার পর দুই শ্রমিক নিচে পড়ে মারা যান।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইমতিয়াজ মাহমুদ বলেন, হাসপাতালে আনার আগেই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবনের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাদের মৃত্যু হয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ