1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  6. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  7. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  8. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  9. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  10. yun_11@wp2shell.invalid : yun_11 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ডুমুরিয়ার চুকনগরে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, বাজারজুড়ে আতঙ্ক ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার​ নোয়াখালীতে ১১ লিটার অ্যালকোহলযুক্ত বিয়ার ও ৩০ পিস ইয়াবাসহ আটক ২ সাদুল্লাপুরে ধারের টাকাকে কেন্দ্র করে অপহরণ নিযার্তনে ব্যবহার হয়েছে ইলেকট্রিক শক রাজশাহীতে ৩ মাদক সেবীর কারাদণ্ড থানায় যোগদান করেই মাদক নির্মূলে পাঁচবিবির ওসি—তামবিরুল ইসলাম শান্তিগঞ্জে মসজিদের সরকারি অনুদান:দাবিতে স্মারকলিপি নরসিংদীর শিবপুরে মানবিকতার সহায়তার হাত বাড়িয়ে দিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুনসহ ডাকাতির ঘটনার ৯ দিনের মধ্যে ৭ জনকে গ্রেফতার এবং আলামত উদ্ধার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ন্যায্য অধিকার নিশ্চিত ও বৈষম্য দূর করতেসরকার কাজ করছে মাদক বিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক

ডুমুরিয়ার চুকনগরে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, বাজারজুড়ে আতঙ্ক

  • প্রকাশকাল: বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):
খুলনার ডুমুরিয়া উপজেলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও অবৈধ বীজ মজুতের দায়ে ৩টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ২৮ জুলাই মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণ ও বাজার তদারকির অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানসূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে চুকনগর বাজারের ‘মাকালী ভান্ডার’কে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির অপরাধে ৮ হাজার টাকা এবং ‘বিকাশ স্টোর’কে একই অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ‘মিম স্টোর’ নামে একটি প্রতিষ্ঠানকে অবৈধভাবে ভারতীয় বীজ মজুত ও বিক্রির অপরাধে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ওই দোকান থেকে ২ প্যাকেট অবৈধ ভারতীয় বীজ জব্দ করেন অভিযান পরিচালনাকারী দল।
খুলনা জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. নাহিদ হাসান এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনার সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব।
অভিযান চলাকালে সহকারি পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব বাজার পরিস্থিতির বিষয়ে বলেন:
“ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়ানো এবং বাজারে ন্যায্য মূল্য ও গুণগত মান নিশ্চিত করতে আমাদের এই নিয়মিত তদারকি কার্যক্রম। মোটাদাগে মোয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা কিংবা অনুমোদনহীন বীজ মজুত করা আইনত দণ্ডনীয় অপরাধ। আজ আমরা চুকনগর বাজারের ৩টি প্রতিষ্ঠানে অনিয়ম পেয়ে আইন অনুযায়ী ১৭ হাজার টাকা আর্থিক দণ্ড দিয়েছি এবং অবৈধ বীজ জব্দ করেছি। সাধারণ মানুষের অধিকার রক্ষায় ও অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এদিকে দুপুরে অভিযান শুরুর খবর বাজারে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক ও ভীতি সৃষ্টি হয়। আইনি সাজা থেকে বাঁচতে চুকনগর বাজারের মুদি দোকান, ফার্মেসি, জুয়েলার্স, প্রসাধনী, রেস্টুরেন্ট ও বেকারিসহ শতাধিক দোকানের মালিক তড়িঘড়ি করে দোকানপাট বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান। ব্যস্ততম বাজারের প্রধান অংশের দোকানপাট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ কেনাকাটা করতে আসা ক্রেতা ও পথচারীদের মধ্যে কিছুটা বিভ্রান্তি ও কৌতূহলের সৃষ্টি হতে দেখা যায়।
এসময় উপস্থিত ছিলেন চুকনগর বাজার কমিটির সভাপতি মোঃ সাইদুল ইসলাম, চুকনগর প্রেসক্লাবের সভাপতি মোঃ রুহুল আমিনসহ বাজার কমিটির সদস্য ও‌স্হানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য স্থানীয় সচেতন মহল এই অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং বাজারে নিয়মিত মনিটরিং বজায় রাখার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ