মোঃ রেজাউল করিম স্টাফ রিপোর্টার, শান্তিগঞ্জ সুনামগঞ্জ।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ বাজারস্থ বায়তুল ফালাহ জামে মসজিদকে সরকারি অনুদানের আওতায় অন্তর্ভুক্ত করা এবং মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের জন্য সরকারি বেতন-ভাতার ব্যবস্থা চালুর দাবিতে আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় গনিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ মুরুব্বী মো. খলিলুর রহমান। সভা পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সাব্বির আহমদ।
সভায় বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ, বায়তুল ফালাহ জামে মসজিদের মোতাওয়াল্লি মো. আব্দুল লতিফ, মুরুব্বী মো. আব্দুল হেকিম, সাবেক ইউপি সদস্য কবির আহমদ, জেলা ড্রাইভার শ্রমিক ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশীদ তালুকদার, বিএনপি নেতা আব্দুল মকব্বির, তাজির আহমদ এবং উপজেলা যুবদল নেতা সাদ্দাম রেজা।
বক্তারা বলেন, গনিগঞ্জ বায়তুল ফালাহ জামে মসজিদটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান। কিন্তু মসজিদটির নিজস্ব আয়ের উৎস সীমিত হওয়ায় ইমাম ও মুয়াজ্জিনের বেতন-ভাতা প্রদান এবং মসজিদের নিয়মিত রক্ষণাবেক্ষণ ব্যয় নির্বাহে আর্থিক সংকট দেখা দিয়েছে
ফলে
মসজিদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়ছে। এ অবস্থায় মসজিদটিকে সরকারি অনুদানের আওতায় এনে ইমাম-মুয়াজ্জিনের জন্য সরকার নির্ধারিত বেতন-ভাতার ব্যবস্থা করার দাবি জানান তারা।
সভায় আরও উপস্থিত ছিলেন আব্দুল্লাহ মিয়া, আব্দুর রহিম, আব্দুল কাইয়ুম, আব্দুল সোবহান, শফিকুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল জলিল, রোকম উদ্দিন, হাফিজুর রহমান, মোস্তফা মিয়া, জহিরুল ইসলাম, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জসীম উদ্দিন, সহ-সভাপতি জুবায়ের আহমদ, বিএনপি নেতা আঙ্গুর মিয়া, আঙ্গুর আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান, মো. মঈন উদ্দিন, জসীম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে, একই দাবিতে গনিগঞ্জ গ্রামের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পাথারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সরকারি বেতন-ভাতার সুবিধা ভোগ করলেও গনিগঞ্জ বায়তুল ফালাহ জামে মসজিদ এখনো সেই সুবিধার বাইরে রয়েছে। তাই মসজিদটিকে সরকারি অনুদানের আওতায় অন্তর্ভুক্ত করা এবং ইমাম-মুয়াজ্জিনের জন্য সরকারি বেতন-ভাতার ব্যবস্থা দ্রুত কার্যকর করার দাবি জানানো হয়।
আলোচনা সভা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি মানবিক ও গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
Leave a Reply