1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  6. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  7. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  8. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  9. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  10. yun_11@wp2shell.invalid : yun_11 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ডুমুরিয়ার চুকনগরে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, বাজারজুড়ে আতঙ্ক ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার​ নোয়াখালীতে ১১ লিটার অ্যালকোহলযুক্ত বিয়ার ও ৩০ পিস ইয়াবাসহ আটক ২ সাদুল্লাপুরে ধারের টাকাকে কেন্দ্র করে অপহরণ নিযার্তনে ব্যবহার হয়েছে ইলেকট্রিক শক রাজশাহীতে ৩ মাদক সেবীর কারাদণ্ড থানায় যোগদান করেই মাদক নির্মূলে পাঁচবিবির ওসি—তামবিরুল ইসলাম শান্তিগঞ্জে মসজিদের সরকারি অনুদান:দাবিতে স্মারকলিপি নরসিংদীর শিবপুরে মানবিকতার সহায়তার হাত বাড়িয়ে দিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুনসহ ডাকাতির ঘটনার ৯ দিনের মধ্যে ৭ জনকে গ্রেফতার এবং আলামত উদ্ধার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ন্যায্য অধিকার নিশ্চিত ও বৈষম্য দূর করতেসরকার কাজ করছে মাদক বিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক

নোয়াখালীতে ১১ লিটার অ্যালকোহলযুক্ত বিয়ার ও ৩০ পিস ইয়াবাসহ আটক ২

  • প্রকাশকাল: বুধবার, ২৯ জুলাই, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ১১ লিটার অ্যালকোহলসমৃদ্ধ বিয়ার ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। এ অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বুধবার (২৯ জুলাই) সকালে নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি’র সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ২৮ জুলাই ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সুধারাম মডেল থানাধীন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকার স্টেশন রোডে ইংলিশ কামালের পাকা বাড়ির নিচতলার মাস্টার বেডরুমে অভিযান পরিচালনা করে।

অভিযানে মাদক ব্যবসার অভিযোগে নিজাম উদ্দিন প্রকাশ আকিক আহাম্মেদ (৪৯) ও মো. সাইফ উদ্দিন টিপু (৪৫)-কে আটক করা হয়। পরে তাদের দেহ ও বসতঘর তল্লাশি করে ১১ লিটার অ্যালকোহলসমৃদ্ধ বিয়ার এবং ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে নোয়াখালী জেলায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ