1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  6. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  7. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  8. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  9. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  10. yun_11@wp2shell.invalid : yun_11 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
মাতুয়াইলের ‘পেট কাটা শামীম’ ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উপহার, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য পাঠানো হলো ৬২০ পিস আনারস! উপমহাদেশের জনপ্রিয়, সুপরিচিত কবি ও কথা সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শ্রাবণ মেঘের ঘনঘটা “ ডুমুরিয়ার চুকনগরে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, বাজারজুড়ে আতঙ্ক ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার​ নোয়াখালীতে ১১ লিটার অ্যালকোহলযুক্ত বিয়ার ও ৩০ পিস ইয়াবাসহ আটক ২ সাদুল্লাপুরে ধারের টাকাকে কেন্দ্র করে অপহরণ নিযার্তনে ব্যবহার হয়েছে ইলেকট্রিক শক রাজশাহীতে ৩ মাদক সেবীর কারাদণ্ড থানায় যোগদান করেই মাদক নির্মূলে পাঁচবিবির ওসি—তামবিরুল ইসলাম শান্তিগঞ্জে মসজিদের সরকারি অনুদান:দাবিতে স্মারকলিপি নরসিংদীর শিবপুরে মানবিকতার সহায়তার হাত বাড়িয়ে দিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উপহার, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য পাঠানো হলো ৬২০ পিস আনারস!

  • প্রকাশকাল: বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় করার অংশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ত্রিপুরার বিখ্যাত ‘কিউ’ জাতের আনারস পাঠিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

​আজ বুধবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় উপহারসামগ্রী হস্তান্তরের এই অনুষ্ঠান সম্পন্ন হয়। একটি পিকআপ ভ্যানে করে মোট ১০০ কার্টনে ৬২০ পিস আনারস পাঠানো হয়েছে।

যার মধ্যে ৬০০ আনারসের মোট ওজন ৭৪৮ কেজি।

চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী কনসুলার কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস ও কর্মকর্তা সজীব চক্রবর্তী, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. আলাউদ্দিন এবং আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজিব ঘোষ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারা।

​অনুষ্ঠানে ত্রিপুরার উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা আনারসের চালান ও প্রয়োজনীয় কাগজপত্র ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।

পরবর্তীতে ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রামের কর্মকর্তাদের কাছ থেকে ঢাকা হাইকমিশনের লোকজন এসব আনারস বুঝে নেন এবং পিকআপ ভ্যানে করে ঢাকায় নিয়ে আসেন।

​অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে এবং সৌহার্দ্য বজায় রাখতেই ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার পাঠানো হয়েছে।

এর আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য সুস্বাদু আম উপহার পাঠানো হয়েছিল।

​ত্রিপুরার কৃষি বিভাগের সচিব অপূর্ব রায় এ সময় বলেন, “বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের আম উপহার দেওয়া হয়েছিল। তারই প্রতিদানস্বরূপ আমাদের রাজ্যের পক্ষ থেকে এই আনারস উপহার পাঠানো হলো।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ