মোঃ শামীম হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি।
জুলাই জাগরণ ও জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দের জামালপুর আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা এনসিপি
আজ (২২ জুলাই) বুধবার দুপুরে জামালপুর জেলা এনসিপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক আবু সাঈম মো. শামীম এবং সদস্য সচিব ডা. মো. মোশাররফ হোসেন।
এসময় তারা জানান, জুলাই জাগরণ ও জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্প্রতিবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ জামালপুরে আসবেন। সফরে দলের সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, ডা. আতিক মুজাহিদ এমপি সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
তারা আরও জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামীকাল দুপুরে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় করবেন। পরে বিকেলে দয়াময়ী মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে ফৌজদারি মোড়ে গিয়ে জনসভার মাধ্যমে কর্মসূচি শেষ হবে।
Leave a Reply