1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
বেহাল রাস্তা মেরামতের দাবিতে অসহায় বাসিন্দার ব্যতিক্রমী মাইকিং, এলাকায় চাঞ্চল্য ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক কিন্ডারগার্টেন নিয়ে এত ভয় কেন?প্রতিযোগিতা হোক, মান বাড়ুক প্রাথমিক শিক্ষার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, করলেন দিনাজপুর-১ এমপি আলহাজ্ব মো মনজুরুল ইসলাম গাইবান্ধায় মানবাধিকার সংস্থার জেলা কমিটি অনুমোদন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পুলিশের হাতে কট ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় ইউএনও আশরাফুল কবীরের বিদায় সংবর্ধনা পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনাপিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে বিজিবি-র র‌্যাবের যৌথ অভিযান: ১০ টন ভারতীয় জিসহ আটক ৩

জামালপুরে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

  • প্রকাশকাল: বুধবার, ২২ জুলাই, ২০২৬

মোঃ শামীম হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি।

জামালপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

(২২ জুলাই) বুধবার সন্ধ্যায় জামালপুর-ময়মনসিংহ সড়কের রানাগাছা মুদিরমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে জামালপুরগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে জামালপুর থেকে ঢাকাগামী রাজিব সার্ভিসের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ সব যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য চারজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মাদারগঞ্জ উপজেলার আমড়ীতলা গ্রামের মৃত আব্দুল ওয়াদুদের ছেলে বিল্লাল হোসেন। অপর নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

জামালপুর সদর থানার ওসি মোহাম্মদ নাজমুস সাকিব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ