1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, করলেন দিনাজপুর-১ এমপি আলহাজ্ব মো মনজুরুল ইসলাম গাইবান্ধায় মানবাধিকার সংস্থার জেলা কমিটি অনুমোদন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পুলিশের হাতে কট ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় ইউএনও আশরাফুল কবীরের বিদায় সংবর্ধনা পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনাপিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে বিজিবি-র র‌্যাবের যৌথ অভিযান: ১০ টন ভারতীয় জিসহ আটক ৩ গাইবান্ধায় সিদ্দিকিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় গাইবান্ধায় সাইবার বুলিং ও অপতথ্য প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন: সত্য যাচাই ও দায়িত্বশীল আচরণের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করলেন নির্বাচন কমিশন ভোট হবে ২৯ অক্টোবর ২০২৬

বিজিবি-র র‌্যাবের যৌথ অভিযান: ১০ টন ভারতীয় জিসহ আটক ৩

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
বিজিবি-র র‌্যাবের যৌথ অভিযান: ১০ টন ভারতীয় জিসহ আটক ৩

সাধন সাহা জয়
স্টাফ রিপোর্টার

​ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ১০ টন অবৈধ ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাকসহ তিনজনকে আটক করা হয়।

​বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকালে উপজেলার শাহবাজপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

​সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, বুধবার রাতে সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে সরাইলের শাহবাজপুর এলাকায় সন্দেহজনক একটি ট্রাক থামায় বিজিবি ও র‌্যাবের যৌথ টহলদল।

এ সময় ট্রাকে থাকা ব্যক্তিদের কাছে জিরার বৈধ কোনো কাগজপত্র চাওয়া হলে তারা তা দেখাতে ব্যর্থ হন। পরে তল্লাশি চালিয়ে ১০ টন ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত জিরা ও ট্রাকের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩০ লাখ টাকা।

​আটককৃতরা হলেন—
​সিলেটের দক্ষিণ সুরমা এলাকার মো. এম ফয়সাল আবীর
​রাজশাহীর এয়ারপোর্ট এলাকার আজিজুল হাকিম
​রাজশাহীর এয়ারপোর্ট এলাকার হাবিবুর রহমান
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অবৈধ পন্থায় সীমান্ত পেরিয়ে এসব জিরা বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল।

​এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সরাইল থানায় নিয়মিত মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে। এছাড়া জব্দ করা জিরা বিধি অনুযায়ী কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সীমান্ত এলাকায় চোরাচালান রোধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ