1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
জামালপুরে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ ফ্রিজে বাসি বিরিয়ানি-তেহারি, কাচ্চিতে নিষিদ্ধ কেওড়া জল; নোয়াখালীতে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান নবীনগরে আব্দুল হাই ভূঁইয়া পলিটেকনিকে ‘এ প্লাস’ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা! নবীনগরে ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান নবীনগর কেন্দ্রীয় কবরস্থানের নবনির্মিত রাস্তার শুভ উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান অটোরিকশার ধাক্কায় নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মেলেনি! যৌতুক দাবি ও স্ত্রী নির্যাতনের মামলার পরোয়ানাভুক্ত প্রধান আসামি গ্রেপ্তার! খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের কাছ থেকে তিন মাস কিস্তি আদায় নয়, নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা সাংবাদিক শফিক গ্রেপ্তার, নিঃশর্ত মুক্তির আল্টিমেটাম ও মন্ত্রণালয় ঘেরাওয়ের হুংকার; সাংবাদিক সমাজ জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে সড়ক সংস্কারে উদ্যোগী চেয়ারম্যান প্রার্থী আহসান হাবীব শামীম

নবীনগরে আব্দুল হাই ভূঁইয়া পলিটেকনিকে ‘এ প্লাস’ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা!

  • প্রকাশকাল: বুধবার, ২২ জুলাই, ২০২৬

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুরে অবস্থিত ‘আব্দুল হাই ভূঁইয়া পলিটেকনিক ইনস্টিটিউট’-এ ১ম পর্ব সমাপনী পরীক্ষায় ‘এ প্লাস’ (A+) অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সম্প্রতি জাঁকজমকপূর্ণ এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের এই বিশেষ সাফল্য উদ্‌যাপন ও ভবিষ্যৎ অনুপ্রেরণা জোগানো হয়।
​উল্লেখযোগ্য বিষয় হলো, এ বছর কারিগরি বোর্ডের অধীনে সারাদেশে মোট ২৫ জন শিক্ষার্থী ‘এ প্লাস’ লাভ করেছেন।

এর মধ্যে একাই ৯ জন শিক্ষার্থী এই পলিটেকনিক ইনস্টিটিউটের, যা প্রতিষ্ঠান তথা পুরো নবীনগর উপজেলার জন্য এক অনন্য গৌরব বয়ে এনেছে।

​প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মাওলানা সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. খাদেমুল ইসলাম চৌধুরী।

​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রাকিবুল ইসলাম কৃতী শিক্ষার্থীদের উষ্ণ অভিনন্দন জানিয়ে বলেন, “কারিগরি শিক্ষা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম প্রধান হাতিয়ার।

মেধা ও দক্ষতার সঠিক সমন্বয় ঘটিয়ে এই শিক্ষার্থীদের আগামী দিনে দেশের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. নোমান চৌধুরী।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হুসাইন, লাউর ফতেহপুর আরএনটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলামিন খান, কালঘড়া হাফিজুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়ার হোসেন, বাঙ্গরা এম এবাদুল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম এবং সংশ্লিষ্ট পলিটেকনিকের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের চিফ ইনস্ট্রাক্টর মো. আতিকুর রহমান।

​এছাড়া মো. ছিদ্দিকুর রহমান, স্থানীয় ইউপি সদস্য মো. নজরুল ইসলাম মজনু, মো. জসিম উদ্দিন ও মানিক লাল বিশ্বাসসহ এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

​শাকিব হাসান ও নুসরাত চৌধুরীর যৌথ সঞ্চালনায় আলোচনা সভা শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ