1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত সেনবাগ গড়তে তিন মাসের বিশেষ কর্মসূচি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে এসিল্যান্ডের বদলির বাতিলের দাবিতে সাধারণ মানুষের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত রাসিকের ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য ‌র‌্যালি ‎বাগেরহাটে তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে শীতলক্ষ্যায় গোসলে নেমে নারী ও শিশুসহ ৪ জন নিখোঁজ ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেপ্তার রামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় দেলোয়ার হোসাইন

ফ্রিজে বাসি বিরিয়ানি-তেহারি, কাচ্চিতে নিষিদ্ধ কেওড়া জল; নোয়াখালীতে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

  • প্রকাশকাল: বুধবার, ২২ জুলাই, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীতে বাসি খাবার সংরক্ষণ এবং মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান ব্যবহারের অভিযোগে দুটি বিরিয়ানি হাউজকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২২ জুলাই) দুপুরে নোয়াখালী সদর উপজেলার টাউনহল মোড় ও দত্তেরহাট এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, টাউনহল মোড়ে অবস্থিত মেসার্স হাজী বিরিয়ানি হাউজে বাসি খিচুড়ি, তেহারি, বিরিয়ানি ও সিদ্ধ ডিম পলিথিনে ভরে ফ্রিজে সংরক্ষণ করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সংরক্ষণ করা বাসি খাবার জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

অপরদিকে, দত্তেরহাট এলাকার মেসার্স টোকিও কাচ্চি বাড়িতে কাচ্চি রান্নায় মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ কেওড়া জল এবং খাবারে আকর্ষণীয় রং আনতে ‘কাশ্মীরি চিলি’ নামে রং ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটির ফ্রিজে রান্না করা খাবার ও কাঁচা খাদ্যসামগ্রী একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছিল, যা খাদ্য নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান চলাকালে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে কি না, তাও মনিটরিং করা হয়। একই সঙ্গে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানকে খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার সংক্রান্ত আইন মেনে চলার আহ্বান জানিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্স টিম এবং জেলা ব্যাটালিয়ন আনসারের সদস্যরা অংশ নেন।

অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশ ও ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ