1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন_পুলিশ সুপার জেদান আল মুসা, সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ মাদারীপুরে তরুণদের আধুনিক ক্যারিয়ার গড়ার পথ দেখালো ‘অতিথি ওভারভিউ’ রামগড়ে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা যুবকের দুর্গম মানুষের পাশে সেনাবাহিনী: খাগড়াছড়িতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, সেবা পেলেন সহস্রাধিক ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত সেনবাগ গড়তে তিন মাসের বিশেষ কর্মসূচি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে এসিল্যান্ডের বদলির বাতিলের দাবিতে সাধারণ মানুষের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত রাসিকের ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য ‌র‌্যালি

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশকাল: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। আজ সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কেন্দ্রীয়ভাবে তিনি এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ আয়োজন করা হয়। সেখানে বড় পর্দায় সরাসরি কেন্দ্রীয় ভিডিও কনফারেন্সে যুক্ত হন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সুধীজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান এবং পুলিশ সুপার মো. জসীমউদ্দিন। এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), বাংলাদেশ স্কাউটসের সদস্য ও পরিচ্ছন্নতাকর্মীরা এতে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করাই সবচেয়ে কার্যকর উপায়। এ জন্য কেবল প্রশাসনিক তৎপরতা নয়, প্রয়োজন সর্বস্তরের নাগরিক সচেতনতা। বক্তারা নিজ নিজ বসতবাড়ি, আঙিনা, ছাদবাগান ও কর্মক্ষেত্র পরিষ্কার রাখার পাশাপাশি এডিস মশার লার্ভা নির্মূলে প্রতি শনিবার নিয়মিত নিজ নিজ প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পরপরই জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে গাইবান্ধাজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ