1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ আইনমন্ত্রীকে স্বাগত জানালেন জেলা ছাত্রদল সভাপতি আতিকুর রহমান রাসেল ‎বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু ফেনীতে কোটি টাকার শেয়ার প্রতারণা: ডায়াগনস্টিক সেন্টারের মেশিন বিক্রি করে উধাও পরিচালকরা, অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড

  • প্রকাশকাল: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড

মকবুল হোসেন,
স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মাদক সেবন ও বেচা-কেনা প্রতিরোধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন।

আজ ১২ সেপ্টেম্বর শনিবার সকাল আনুমানিক ১০ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট অভিযানের সময় উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করা হয়। এ সময় মো. রাজ্জাক (৩২) নামে এক ব্যক্তিকে মাদকাসক্ত অবস্থায় পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ১০০ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

এ মোবাইল কোর্ট পরিচালনাকালে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতা প্রদান করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত চলবে। মাদক বিক্রি, সেবন ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ