1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত সেনবাগ গড়তে তিন মাসের বিশেষ কর্মসূচি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে এসিল্যান্ডের বদলির বাতিলের দাবিতে সাধারণ মানুষের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত রাসিকের ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য ‌র‌্যালি ‎বাগেরহাটে তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে শীতলক্ষ্যায় গোসলে নেমে নারী ও শিশুসহ ৪ জন নিখোঁজ ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেপ্তার রামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় দেলোয়ার হোসাইন

যৌতুক দাবি ও স্ত্রী নির্যাতনের মামলার পরোয়ানাভুক্ত প্রধান আসামি গ্রেপ্তার!

  • প্রকাশকাল: বুধবার, ২২ জুলাই, ২০২৬

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যৌতুক দাবি ও স্ত্রী নির্যাতনের অভিযোগে দায়েরকৃত মামলার পরোয়ানাভুক্ত প্রধান আসামি মো. সাইদুর রহমান (২৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৬ জুলাই (বৃহস্পতিবার) রাতে এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত সাইদুর রহমান নবীনগর থানার মোল্লা গ্রামের মো. আবুল বাশারের ছেলে।
​মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২০২২ সালের ২৮ জানুয়ারি নবীনগর উপজেলার মালাই গ্রামের মৃত লতিফ মিয়ার কন্যা মনিরা বেগমের সাথে সাইদুর রহমানের বিয়ে হয়।

বিয়ের সময় পাত্রপক্ষকে দেনমোহরসহ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার বাবদ মোট ৪ লাখ টাকা উপহার দেওয়া হয়। কিন্তু বিয়ের পর থেকেই সাইদুর রহমান ও তার পরিবার আরও অতিরিক্ত ৪ লাখ টাকা যৌতুকের দাবিতে মনিরা বেগমের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। একপর্যায়ে যৌতুকের টাকা না পেয়ে তাকে মারধর করে ভাড়া বাসা থেকে তাড়িয়ে দেওয়া হয়।

​এই ঘটনায় নির্যাতিতা মনিরা বেগম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় একটি মামলা (সি.আর. মামলা নং- ১৫৭৬/২৫) দায়ের করেন।

আদালত মামলার প্রেক্ষিতে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পরোয়ানা জারির পর আসামি আত্মগোপনে থাকার চেষ্টা করলেও পুলিশ গত বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
​মামলার বাদী মনিরা বেগম আদালতের কাছে সঠিক বিচার ও ন্যায়বিচার কামনা করেছেন।

এদিকে আসামি সাইদুর রহমানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তার বিরুদ্ধে দায়েরকৃত এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে তারা ন্যায়বিচার প্রত্যাশা করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ