1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না: স্থানীয় সরকারমন্ত্রী ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে বণিক সমিতির নতুন পরিষদের প্রতি আহ্বান ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগেনগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক কলকাতায় পালিত হলো বাংলার শিক্ষক দিবস, বিদ্যাসাগরের আদর্শে পথ চলার শপথ কচুয়া আলিম মাদ্রাসায় নবীন বরণ,ছবক প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত রাজপথের লড়াই থেকে জনসেবার প্রত্যয়ে: মেম্বার প্রার্থী সোহাগ ফকির ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাঁচবিবির কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান

  • প্রকাশকাল: বুধবার, ২২ জুলাই, ২০২৬

পাঁচবিবি (​জয়পুরহাট) প্রতিনিধি:২২ জুলাই/২৬

জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নে মরহুম ডাঃ বয়েন উদ্দিন সরকারের স্মরণে ‘সরকার স্মৃতি পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বুধবার দুপুরে উপজেলার রতনপুর উচ্চ বিদ্যালয় হলরুমে “ডাঃ বয়েন উদ্দিন সরকার ফাউন্ডেশনের” অনুষ্ঠানের আয়োজন করেন।
​জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধান কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ​ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম চৌধুরী, অনুষ্ঠানের পৃষ্ঠপোষক এডভোকেট মোঃ মাফিজুল সরকার, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মোঃ মঞ্জুরে মওলা পলাশ, প্রধানশিক্ষক মোঃ ফজলে এলাহি, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সম্পাদক সুলতান মাহমুদ ও জেলা ছাত্রদল নেতা মোঃ আল ইমরান মন্ডল।
কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সংবর্ধনা প্রদানের পাশাপাশি গরীব ও দুস্থ মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয় ফাউন্ডেশনের নিজস্ব তহবিল থেকে।

অনুষ্ঠানের ​প্রধান অতিথি মাসুদ রানা প্রধান বলেন, শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং শিক্ষাথীদের পড়ালেখায় উৎসাহ যোগাতে এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে। এ মহৎ উদ্যোগ ধারাবাহিক চালু থাক ফাউন্ডেশনের প্রতি অনুরোধ রাখেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ