1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত খাসি না পেয়ে বিয়ে ভাঙার একদিন পরই আবার বিয়ে করলেন সেই প্রবাসী জুনায়েদ, পাতে ছিল ‘আস্ত খাসি’! সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর বিজয়নগর থেকে সিএনজি চুরি করে নবীনগর ৩ চোর আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ! সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় কারা নির্যাতিত ছাত্রনেতা এ. কে. এম. সোহেল রানা অবৈধ সার মজুদকারীকে জরিমানা নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আজিজুর রহমান মোল্লা টেকনাফে হ্নীলা,বাহারছড়া,হোয়াইক্যংয়ে অপহরণ-মানবপাচার ও মাদক প্রতিরোধে স্থায়ী নৌ-বাহিনীর ক্যাম্প স্থাপনের দাবি স্থানীয়দের গফরগাঁওযের দাখিল মাদ্রাসা শিক্ষক মনজুরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন লাকসামে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতশান্তিপূর্ণ সহাবস্থান ও রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান কাঠবিড়ালির জাম্বুরা খাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি!

জাহিদুল ইসলাম তালুকদার (পারভেজ) এর মৃত্যু: বিভিন্ন মহলের শোক

  • প্রকাশকাল: রবিবার, ১২ জুলাই, ২০২৬

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
মানবিক, সামাজিক ও সেবামূলক সংগঠন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সহ সভাপতি, অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন ও গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের উপদেষ্টা, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের জিএম এম এ সবুরের ভাই রা ভাই এবং উত্তর রাঙ্গুনিয়ার কৃতী সন্তান, উত্তর রাঙ্গুনিয়ার স্কুল, কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা মরহুম মাস্টার দলিলুর রহমান তালুকদারের কনিষ্ঠ পুত্র বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ জাহিদুল ইসলাম তালুকদার (পারভেজ) আজ ১২ জুলাই রবিবার সকাল ১১:৪৫ মিনিটে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ….. রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামায বাদুরতলা জামতলা জামে মসজিদে আজ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয়। পরবর্তীতে দ্বিতীয় জানাযা গ্রামের বাড়ীর কলেজ মাঠে রাত ১০টায়। জানাজা নামাজ শেষে তার দাফন পারিবারিক কবরস্থানে।
জাহিদুল ইসলামের মৃত্যুতে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সভাপতি মো. শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ, অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন ভূঁইয়া, পরিবেশ-জলবায়ু বিষয়ক সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সভাপতি স ম জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ এমরান, চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন ও মহাসচিব মো কামাল উদ্দিন, সাঁতার ক্লাবের চেয়ারম্যান ওচমান জাহাঙ্গীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ