1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ আইনমন্ত্রীকে স্বাগত জানালেন জেলা ছাত্রদল সভাপতি আতিকুর রহমান রাসেল ‎বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু ফেনীতে কোটি টাকার শেয়ার প্রতারণা: ডায়াগনস্টিক সেন্টারের মেশিন বিক্রি করে উধাও পরিচালকরা, অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

আলমারির ভেতরে বিষাক্ত সাপ, ছোবলে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশকাল: রবিবার, ১২ জুলাই, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলমারির ভেতরে লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপের কামড়ে শাহানাজ আক্তার (২৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের মিরওয়ারিশপুর গ্রামের চাপরাশি বাড়িতে এ ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাহানাজ আক্তার একই গ্রামের বাসিন্দা জায়েদ হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে রান্নার কাজ করছিলেন শাহানাজ আক্তার। দুপুরে রান্নার জন্য আলমারি থেকে পেঁয়াজ বের করতে গেলে ভেতরে লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ তার হাতে ছোবল দেয়। এতে তিনি দ্রুত অসুস্থ হয়ে পড়েন।

স্বজনরা প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করেন। তবে অবস্থার অবনতি হলে দুপুর আড়াইটার দিকে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।
২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত অবস্থায় শাহানাজ আক্তারকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও বিকেলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ঘটনাটি স্বজনরা পুলিশকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেননি। তবে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে বসতঘরে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় সবাইকে সতর্ক থাকার পাশাপাশি ঘরের আসবাবপত্র ও সংরক্ষিত স্থান ব্যবহারের আগে ভালোভাবে পরীক্ষা করার প্রয়োজন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ