1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত খাসি না পেয়ে বিয়ে ভাঙার একদিন পরই আবার বিয়ে করলেন সেই প্রবাসী জুনায়েদ, পাতে ছিল ‘আস্ত খাসি’! সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর বিজয়নগর থেকে সিএনজি চুরি করে নবীনগর ৩ চোর আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ! সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় কারা নির্যাতিত ছাত্রনেতা এ. কে. এম. সোহেল রানা অবৈধ সার মজুদকারীকে জরিমানা নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আজিজুর রহমান মোল্লা টেকনাফে হ্নীলা,বাহারছড়া,হোয়াইক্যংয়ে অপহরণ-মানবপাচার ও মাদক প্রতিরোধে স্থায়ী নৌ-বাহিনীর ক্যাম্প স্থাপনের দাবি স্থানীয়দের গফরগাঁওযের দাখিল মাদ্রাসা শিক্ষক মনজুরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন লাকসামে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতশান্তিপূর্ণ সহাবস্থান ও রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান কাঠবিড়ালির জাম্বুরা খাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি!

গাজীপুরের বোর্ডবাজার জাগো নারী ফাউন্ডেশন, গাজীপুর জেলা শাখার তৃণমূল নেতাকর্মীদৈর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশকাল: রবিবার, ১২ জুলাই, ২০২৬

আবু সাঈদ চৌধুরী :
জাগো নারী ফাউন্ডেশন, গাজীপুর জেলা শাখার উদ্যোগে গত ৯ জুলাই ২০২৬ তারিখ বিকাল ৫ ঘটিকায় গাজীপুরের বোর্ডবাজার তৃণমূল নেতাকর্মীদের সাথে গাজীপুর জেলা শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি দিলরুবা ইসলামের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় আমেরিকার ভার্জিনিয়া হতে যুক্ত হয়ে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ও সভাপতি নূর-উন-নাহার মেরী। তিনি তার ভার্চুয়াল বক্তব্য দেওয়ার পূর্বে সকল নেতাকর্মীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বলেন, গাজীপুর জেলা শাখা দীর্ঘদিন পর মতবিনিময় সভার আয়োজন করছে। এই জন্য আমি আমার অন্তরের অন্তস্থল থেকে সকল নেতাকর্মীদের জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। তিনি আশাবাদ ব্যক্ত বলেন, আপনারা নতুন ও পুরাতন সদস্যদের সমন্বয়ে নতুন ভাবে কমিটি পুনর্গঠন করে সংগঠনকে শক্তিশালী ও চাঙ্গা করবেন আমি দৃঢ়ভাবে তা প্রত্যাশা করি। অনুষ্ঠানে জেলা শাখার পক্ষ থেকে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহনাজ পারভীন, সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট রাশেদা বেগম, প্রধান উপদেষ্টা ডাঃ মোফাজ্জল হোসেন, কার্যনির্বাহী সদস্য ডাঃ তাসলিমা আক্তার, দিল আফরোজ, হাসিনা ইয়াসমিন (হাসি), আমেনা বেগম, ইয়াসমিন আক্তার, হোসনে আরা বেগম, পারভীন আক্তার, নূরজাহান বেগম, শাহনাজ, আলো ও শান্তা প্রমূখ। উক্ত মতবিনিময় সভায় নিম্নে বর্ণিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তের মধ্যে রয়েছে-আগামী ১৮ জুলাই ২০২৬ তারিখ বিকাল ৫ ঘটিকায় কার্যকরী পরিষদের সভা আহবান, নতুন ও পুরাতন সদস্যদের সমন্বয়ে নতুন কমিটি পুনর্গঠন, সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং জেলা শাখার সাবেক সভাপতি মরহুমা ফেরদৌসী বেগমের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন প্রভৃতি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ