নুরে আলম শাহ, ষ্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান, ট্র্যাক্টর ও পিকআপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক জরুরি সাংগঠনিক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) বিকেলে শহরের শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান, ট্র্যাক্টর ও পিকআপ শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা শরিফুল ইসলাম শরীফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও অত্র সংগঠনের উপদেষ্টা মামুন- উর-রশিদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান লিটন। সভায় সভাপতিত্ব করেন জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান, ট্র্যাক্টর ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি ভুট্টু মিঞা, আর সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল জব্বার।

মতবিনিময় সভায় শ্রমিক সংগঠনের সঙ্গে ঐক্য ও সুসম্পর্ক বজায় রাখা, বর্তমান পরিস্থিতিতে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করা এবং সাধারণ শ্রমিকদের মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান ঘটিয়ে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার আদায়, সংগঠনের শৃঙ্খলা রক্ষা এবং সকল সদস্যের মধ্যে ঐক্য সুদৃঢ় করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো সমস্যা সমাধানে সংগঠন সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় জেলার বিভিন্ন এলাকার শ্রমিক নেতা, সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন। সভা শেষে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শ্রমিকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Leave a Reply