নুরে আলম শাহ ষ্টাফ রিপোর্টার//ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) এ সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনসেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে আরও শক্তিশালী ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে জনদুর্ভোগ লাঘব ও নাগরিক সেবাকে আরও কার্যকর করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।
সভায় বক্তারা বলেন, জেলার শান্তি-শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় জেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধান এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে অংশগ্রহণকারীরা গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ প্রদান করেন।
Leave a Reply