1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু তারাকান্দা রামপুর খালের ধারে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর মাধ্যমে জেলা প্রশাসক কর্তৃক বৃক্ষরোপণ উদ্বোধন দুর্গম পাহাড়ে অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দিচ্ছে,বাংলাদেশ সেনাবাহিনী। কালিয়াকৈরে প্রিপেইড মিটারের রাজত্ব-অন্ধকারে হাজারো মানুষের ভোগান্তি, চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সীমান্ত অপরাধ ও পাহাড়ি সন্ত্রাস দমনে কেষ্টমনিপাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণ করলেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। মনোহরদীতে মাদকবিরোধী উঠান বৈঠকে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনের দৃঢ় অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

প্রেমের টানে পা‌কিস্তান থেকে বাংলা‌দে‌শের পার্বত‌্য খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায়

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
আশিকুর রহমান নয়ন

ফেইসবুক প্রেমের টানে পা‌কিস্তান থেকে বাংলা‌দে‌শের পার্বত‌্য জনপদ খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় এসেছেন আলীম উ‌দ্দিন না‌মে (২৮) এক তরুণ। তি‌নি পা‌কিস্তা‌নের লা‌হোর শহ‌রের মৃত জে‌মীল উ‌দ্দিনের ছে‌লে।

আলীম উ‌দ্দিন জানান, গত ৮ মাস আ‌গে বৃ‌ষ্টির সা‌থে সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যম ফেসবু‌কে তার প‌রিচয়।‌ বৃ‌ষ্টির পু‌রো নাম তাহ‌মিনা আক্তার বৃ‌ষ্টি (২১)। সে খাগড়াছ‌ড়ি ক‌লে‌জের ব‌্যবসায় শাখার ৩য় ব‌র্ষের শিক্ষার্থী। মা‌টিরাঙ্গা উপ‌জেলার বেলছ‌ড়ি ইউ‌নিয়‌নের ১নং ওয়ার্ড উত্তরপাড়ার আবুল হো‌সে‌নে মে‌য়ে।

প্রেমিকার সা‌থে দেখা কর‌তে গত ১১‌ ডি‌সেম্বর পা‌কিস্তান হ‌তে চট্টগ্রা‌মে আ‌সেন আলীম। সেখা‌নে বেস্ট ও‌য়েস্টার্ণ চট্টগ্রাম হোটে‌লে প্রায় ৮‌ দিন অবস্থান ক‌রে ১৯ ডি‌সেম্বর খাগড়াছ‌ড়ি‌তে গি‌য়ে কোর্ট ম‌্যা‌রেজ ক‌রে আবার চট্টগ্রাম হো‌টেলে চলে যান। প‌রে ২২‌ ডি‌সেম্বর বেলছ‌ড়ি‌ বৃ‌ষ্টির পিত্রাল‌য়ে এলাকার গণ্যমান‌্যদের উপ‌স্থি‌তি‌তে পুনরায় বিয়ে পড়া‌নো হ‌য়ে‌ছে ব‌লে জানান মেয়ের বাবা আবুল হো‌সেন।

এ‌দি‌কে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।

বর্তমা‌নে ছে‌লে মে‌য়ের বা‌ড়ি‌তে আ‌ছেন এবং মে‌য়ের পার্সপোর্ট-ভিসার কাজ সম্পূণ হলে তা‌কে নি‌য়ে দে‌শে ফির‌বেন ব‌লে জানান প্রেমিক আলীম।

মে‌য়ের সা‌থে কথা বলতে মে‌য়ে বাবা অস্বীকৃ‌তি জানা‌লে মে‌য়ের বক্তব‌্য নেয়া সম্ভব হয়‌নি।

স্থানীয় আ‌নোয়ার হো‌সেন জানান, বি‌শেষ সূ‌ত্রে জানতে পে‌রে‌ছেন ২২‌ ডি‌সেম্বর পা‌কিস্তানি এক ছে‌লে সা‌থে আবুল হো‌সেনের মে‌য়ের বি‌য়ে হ‌য়ে‌ছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপ‌স্থিত থাক‌লে সে সময় উপ‌স্থিত ছি‌লেন না তি‌নি।

‌ছেলে পা‌কিস্তা‌নি হ‌লেও স‌ন্তোষ প্রকাশ ক‌রে মে‌য়ের পিতা আবুল হো‌সেন বলেন, প্রথ‌মে আমরা সম্পর্ক মেনে নি‌তে চাই‌নি। যে‌হেতু তারা উভয় প্রাপ্ত বয়ষ্ক এবং বি‌য়ে হ‌য়ে গে‌ছে তাই মে‌নে নি‌য়ে‌ছি। কোন অনুষ্ঠান না হওয়ায় বি‌য়ের কোন কাগজপত্র ও ছ‌বি নেই বলে জানান তি‌নি।

বিষয়‌টি অবগত আ‌ছেন জা‌নি‌য়ে মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ মো. তৌ‌ফিকুল ইসলাম বিষয়‌টি খ‌তি‌য়ে দেখছেন। রাষ্ট্রীয় বি‌ধি মোতা‌বেক পরবর্তী ব‌্যাবস্থা গ্রহণ করা হ‌বে ব‌লে জানান তি‌নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ