1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না: স্থানীয় সরকারমন্ত্রী ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে বণিক সমিতির নতুন পরিষদের প্রতি আহ্বান ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগেনগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক কলকাতায় পালিত হলো বাংলার শিক্ষক দিবস, বিদ্যাসাগরের আদর্শে পথ চলার শপথ কচুয়া আলিম মাদ্রাসায় নবীন বরণ,ছবক প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত রাজপথের লড়াই থেকে জনসেবার প্রত্যয়ে: মেম্বার প্রার্থী সোহাগ ফকির ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাঘাটায় ১৪ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন তুলে দিল যমুনা সমাজ উন্নয়ন সংস্থা

  • প্রকাশকাল: সোমবার, ১৫ জুন, ২০২৬

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলার দক্ষিণ দীঘলকান্দী চরে ১৪ জন শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।

রবিবার (১৪ জুন ২০২৬) দুপুর ২টায় সমাজসেবক মফিজল হোসেনের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন যমুনা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় দক্ষিণ দীঘলকান্দী চর মহিসুন্নাহ এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার ১৪ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন শরীফ উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ হাসান। তিনি বলেন, “পবিত্র কুরআনের আলো ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।”

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ দীঘলকান্দী চর মহিসুন্নাহ এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা মোঃ আজাহার আলী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও যমুনা সমাজ উন্নয়ন সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ মিজানুর রহমান, ফিন্যান্স অফিসার মোঃ মেহেদী আকন্দ, আইটি সাপোর্ট স্টাফ মোঃ সাদমান আল সোহান, ইউপি সদস্য মোঃ ইব্রাহীম হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উপস্থিত অতিথিবৃন্দ ও স্থানীয়রা এ মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের মানবিক ও ধর্মীয় কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ