1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস প্রাইভেট ক্লিনিক সেরে হাজিরা দিতে আসেন ডুমুরিয়া হাসপাতালে সরকারি ডাক্তাররা। রাজশাহী পরিবহণ মালিক সমিতির সাথে মতবিনিময় সভা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে পাগল ০৮ কেজি গাঁজাসহ গ্রেফতার -০১ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতা সভা ও লিফলেট বিতরণ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচন জুরিবোর্ডের সভা অনুষ্ঠিত: পুশইন আগ্রাসন ও জনবিরোধী বাজেট প্রসঙ্গে মুক্তিজোটের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ কুড়িগ্রাম সীমান্তের ৮ পয়েন্টে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নরসিংদীর শিবপুরে প্রান্তিক পেশাজীবীদের সফট স্কিল ১০ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন । মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন সীমান্ত পাহাড়ায় বিজিবির সঙ্গে গ্রাম পুলিশ

ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস

  • প্রকাশকাল: বুধবার, ১০ জুন, ২০২৬

নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি : পুুষ্টি ঘাটতি পূরণে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ এর আবাদ সম্প্রসারণ এবং কৃষকদের উদ্বুদ্ধ করতে ঠাকুরগাঁওয়ে মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় কৃষকদের জিংকসমৃদ্ধ ধানের উৎপাদন, পরিচর্যা ও পুষ্টিগুণ সম্পর্কে সচেতন করা হয়। সোমবার বিকেলে নবগঠিত ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ এলাকায় ফাইজা ফাবিহা ফিলিং স্টেশন প্রাঙ্গণে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।মাঠ দিবসে কৃষকদের সামনে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২, ব্রি ধান-১০০ ও ব্রি ধান-৭৪ জাতের উৎপাদন সক্ষমতা, চাষাবাদ পদ্ধতি এবং পুষ্টিগুণ তুলে ধরা হয়। কৃষি বিশেষজ্ঞরা জানান, শিশু ও নারীদের শরীরে জিংকের ঘাটতি পূরণে এসব ধান গুর“ত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।ইএসডিও’র কোঅর্ডিনেটর কৃষিবিদ মো. আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন হারভেস্টপ­াস বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মো. শাহিনুল কবির, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শাহিন আলী, উত্তম কুমার বর্মণ, ইএসডিও’র প্রোগ্রাম অফিসার মো. আবু তালহা (শিশির)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, শুধু খাদ্য উৎপাদন বৃদ্ধি করলেই হবে না, মানুষের জন্য পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করাও জরুরি। সেই লক্ষ্যেই বিজ্ঞানীরা জিংকসমৃদ্ধ ধানের নতুন নতুন জাত উদ্ভাবন করেছেন, যাতে সাধারণ মানুষ ভাতের মাধ্যমেই প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ করতে পারে।তারা আরও বলেন, মাঠ পর্যায়ে কৃষকদের সচেতন ও উদ্বুদ্ধ করতে নিয়মিত প্রশিক্ষণ, প্রদর্শনী এবং মাঠ দিবসের আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে কৃষকদের জিংকসমৃদ্ধ ধানের আবাদ বৃদ্ধি এবং এসব ধানের চালের ভাত খাওয়ার আহ্বান জানান তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ