1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী পরিবহণ মালিক সমিতির সাথে মতবিনিময় সভা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে পাগল ০৮ কেজি গাঁজাসহ গ্রেফতার -০১ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতা সভা ও লিফলেট বিতরণ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচন জুরিবোর্ডের সভা অনুষ্ঠিত: পুশইন আগ্রাসন ও জনবিরোধী বাজেট প্রসঙ্গে মুক্তিজোটের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ কুড়িগ্রাম সীমান্তের ৮ পয়েন্টে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নরসিংদীর শিবপুরে প্রান্তিক পেশাজীবীদের সফট স্কিল ১০ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন । মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন সীমান্ত পাহাড়ায় বিজিবির সঙ্গে গ্রাম পুলিশ ডুমুরিয়া মৎস্য বিভাগের বিশেষ উদ্যোগে আদায় হচ্ছে বহু বছরের বকেয়া সরকারি ঋণ; সচেতন মহলের সাধুবাদ জ্ঞাপন ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতা সভা ও লিফলেট বিতরণ

  • প্রকাশকাল: বুধবার, ১০ জুন, ২০২৬

নুরে আলম শাহ,ঠাকুরগাঁও:

মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা ও প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন ২০২৬) সকালে ঠাকুরগাঁও সদর থানাধীন হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তর, ঠাকুরগাঁওয়ে এ কর্মসূচি আয়োজন করা হয়।

এতে শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীদের মাদকের কুফল, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং মাদক থেকে দূরে থাকার বিষয়ে সচেতন করা হয়।আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে। তাই মাদক প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।এ সময় অংশগ্রহণকারীদের মাঝে মাদকবিরোধী প্রচারণামূলক শিক্ষা সামগ্রী ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক মোঃ হারুন অর রশিদ জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অপারেশনাল কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কেন্দ্রে ধারাবাহিকভাবে প্রচারণামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদকের চাহিদা হ্রাস এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ