1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম সীমান্তের ৮ পয়েন্টে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নরসিংদীর শিবপুরে প্রান্তিক পেশাজীবীদের সফট স্কিল ১০ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন । মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন সীমান্ত পাহাড়ায় বিজিবির সঙ্গে গ্রাম পুলিশ ডুমুরিয়া মৎস্য বিভাগের বিশেষ উদ্যোগে আদায় হচ্ছে বহু বছরের বকেয়া সরকারি ঋণ; সচেতন মহলের সাধুবাদ জ্ঞাপন ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন পবিত্র হজ্জ পালন শেষে দেশে ফিরলেন ও দায়িত্ব গ্রহণ করলেন পটুয়াখালী ভার্সিটির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।। ডুমুরিয়ায় মাগুরখালীতে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত: পুরস্কার বিতরণ ও র‍্যালি জামালপুরে চাঁদা না পেয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ গাইবান্ধা সদরে নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত পাঁচবিবির গ্রামীণ সড়কে গাছের চারা রোপণ

নরসিংদীর শিবপুরে প্রান্তিক পেশাজীবীদের সফট স্কিল ১০ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ।

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর শিবপুরে প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় এর অধীন সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়িত বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। অদ্য
৯ জুন ২০২৬ ইং মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। আগামী ১৮ জুন পর্যন্ত চলমান এ প্রশিক্ষণে উপজেলার নির্বাচিত প্রান্তিক পেশাজীবীরা অংশগ্রহণ করছেন।প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয় এর উপপরিচালক মোঃ আসাদুজ্জামান সরদার, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার মোঃ নাফিস শরীফ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার কে এম আবু রায়হান।প্রশিক্ষণের প্রথম দিনে প্রকল্পের কার্যক্রম ভিত্তিক ভিডিও প্রদর্শন,অতিথিদের বক্তব্য এবং অংশ গ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্পের প্রধান উদ্দেশ্য প্রান্তিক আদি পেশাজীবীদের টেকসই উন্নয়নে উৎপাদিত পণ্যের উৎকর্ষে সক্ষমতা বৃদ্ধি,পণ্যের বহুমুখী ব্যবহার, আধুনিকীকায়ন,বিপণন ও পরিবেশ বান্ধব পণ্য ব্যবহারে উদ্বুদ্ধকরণের মাধ্যমে সরকারের উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জনে অংশীজনের ভূমিকায় অবতীর্ণ করা। দেশীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা বিবেচনা করে প্রান্তিক পেশাজীবীদের দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে যুগোপযোগী কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান। উদ্যোক্তা সৃজনের মাধ্যমে প্রান্তিক পেশাজীবীগোষ্ঠির সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক স্বালম্বীকরণ।
উল্লেখ্য,প্রকল্পের আওতায় সারাদেশে প্রায় ৪ লাখ ২৭ হাজার প্রান্তিক ও আদিবাসী পেশাজীবীকে প্রশিক্ষণ, উৎপাদন সহায়তা,বিপণন সুবিধা ও আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে। কামার, কুমার, বাঁশ,বেত শিল্প,কাঁসা,পিতল শিল্প তাঁত,লোকজ বাদ্যযন্ত্র নির্মাণ,নকশিকাঁথা ও শীতলপাটি তৈরিসহ ১০টি পেশার কর্মীদের উন্নয়নে প্রকল্পটি কাজ করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ