মো ইপাজ খাঁ মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
মাধবপুর উপজেলার ধর্মঘরে প্রাইম ব্যাংক পিএলসি’র মাধবপুর শাখার অধীনে
মেসার্স এফ আর এ এন্টারপ্রাইজ অ্যান্ড সাপ্লায়ার এর পরিচালনায় প্রাইম ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৯ জুন) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ব্যাংকের উদ্বোধন করেন
প্রাইম ব্যাংক পিএলসি সিলেট বিভাগের আঞ্চলিক প্রধান মোঃ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি ছিলেন-প্রাইম ব্যাংক পিএলসি সিলেট বিভাগের রিজন অফিসার মোঃমাঈন উদ্দিন জনি, প্রাইম ব্যাংক পিএলসি মাধবপুর শাখার ব্যবস্থাপক এ.কে.এম.শাহ আরেফিন,
জাতীয়তাবাদী দল বিএনপির মাধবপুর উপজেলার সভাপতি সামছুল ইসলাম কামাল, ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল।
গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক হরমুজ আলী’র সভাপতিত্বে ও
রোকসানা খাতুন ইভা এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং ধর্মঘর আউটলেট এর ব্যবস্থাপক মোঃমুস্তাফিজুর রহমান টুটুল, রিলেশনশিপ অফিসার কাজী মাছুম বিল্লাহ, গ্রাহক ও ধর্মঘর বাজারের ব্যবসায়ী আলাউদ্দিন সজীব। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ধর্মঘর ডিগ্রী কলেজের প্রভাষক শফিকুল ইসলাম হারুন।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন কাজিরচক নেসারিয়া দাখিল মাদ্রাসার সাবেক
সুপার আনোয়ারুল হক মির্জা। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বাজারের ব্যবসায়ী, ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply