1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম সীমান্তের ৮ পয়েন্টে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নরসিংদীর শিবপুরে প্রান্তিক পেশাজীবীদের সফট স্কিল ১০ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন । মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন সীমান্ত পাহাড়ায় বিজিবির সঙ্গে গ্রাম পুলিশ ডুমুরিয়া মৎস্য বিভাগের বিশেষ উদ্যোগে আদায় হচ্ছে বহু বছরের বকেয়া সরকারি ঋণ; সচেতন মহলের সাধুবাদ জ্ঞাপন ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন পবিত্র হজ্জ পালন শেষে দেশে ফিরলেন ও দায়িত্ব গ্রহণ করলেন পটুয়াখালী ভার্সিটির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।। ডুমুরিয়ায় মাগুরখালীতে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত: পুরস্কার বিতরণ ও র‍্যালি জামালপুরে চাঁদা না পেয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ গাইবান্ধা সদরে নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত পাঁচবিবির গ্রামীণ সড়কে গাছের চারা রোপণ

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

মকবুল হোসে,
স্টাফ রিপোটার

দেশব্যাপী বিজ্ঞান সচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মের মধ্যে প্রযুক্তিগত উদ্ভাবনী মনোভাব বিকাশের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে ময়মনসিংহে তিন দিনব্যাপী ৪৭ তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলা ২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় জেলা পরিষদ প্রাঙ্গণ, ভাষা শহীদ আব্দুল জব্বার মিলায়তনে আজ ৯ জুন মঙ্গলবার এর উদ্বোধন হয়। ময়মনসিংহ অতিরিক্ত বিভাগ কমিশনার জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ।

প্রধান অতিথি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের জীবনধারা পরিবর্তন করে দিচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তির সুফল আমাদের জীবনকে করেছে অবিশ্বাস্য রকমের সহজ, নিরাপদ এবং গতিশীল। কোনো দেশকে সমৃদ্ধ ও শক্তিশালী করতে হলে অবশ্যই সে দেশে বিজ্ঞান চর্চা ও প্রযুক্তির বিকাশ করা জরুরি। বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলা আয়োজনগুলোকে গতানুগতিক অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রকৃতপক্ষেই বিজ্ঞান চর্চা ও প্রযুক্তি বিকাশের জন্য কাজ করতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার বিজ্ঞান চর্চা ও প্রযুক্তি বিকাশের ক্ষেত্রে অত্যন্ত আন্তরিকতার সাথে সহযোগিতা ও কাজ করে যাচ্ছে। গবেষণা ও সৃজনশীল কাজে আমাদের তরুণ ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে হবে। পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধতা না রেখে আমাদের জ্ঞানের পরিধি বাড়াতে হবে, যাতে করে আমরা নিজের ও দেশের কল্যাণ এবং পৃথিবীর কল্যাণে কাজে লাগতে পারি।

সভাপতি বলেন, বিজ্ঞান মেলার মতো এসব অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রতিভা বিকাশের একটি সুযোগ পেয়ে থাকে। এই প্রতিভাগুলোকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোর ক্ষেত্রে আমাদের তাদেরকে আরো উৎসাহিত এবং সহযোগিতা করতে হবে। আজকে যেসব শিক্ষার্থী এই অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন জেলা থেকে তাদের প্রকল্প নিয়ে এসেছে , হতে পারে এখান থেকে যেকোন একটি প্রকল্প আমাদের দেশ, জাতি এবং বিশ্বের কাজে লাগতে পারে। তাই আমাদের যার যার অবস্থান থেকে গবেষণা ও প্রযুক্তি বিকাশের ক্ষেত্রে সহযোগিতা করতে হবে।

অনুষ্ঠানে অরোও উপস্থিত ছিলেন বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার স্কুল কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ