1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ভোলাহাট আম ফাউন্ডেশন’র বাজার শুভ উদ্বোধন অনুষ্ঠিত! ডুমুরিয়ায় উত্তম কৃষি চর্চার উপরে কৃষক কৃষাণি প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ গঙ্গাচড়ায় খাল পুনঃখননের উদ্বোধন উখিয়া শহিদ মিনারে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে তথ্য আইনেও মিলছে না তথ্য,আমলাদের বিরুদ্ধে সাংবাদিক মহলে অসন্তোষ কুমিল্লায় ভূমি সেবা মেলায় ২০২৬ সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নিবন্ধিত ১ হাজার ৫ শত ৯০ শিশুর মাঝে উপহার বিতরণ প্রধানমন্ত্রী জাতীয় কবির জন্ম জয়ন্তী উপলক্ষে আগামীকাল ত্রিশালে আসছেন নোয়াখালীতে বিনামূল্যে চিকিৎসা পেলেন শতাধিক পরিবার আগামীকাল ত্রিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উৎসবের নগরীতে পরিণত হয়েছে পুরো উপজেলা

ভোলাহাট আম ফাউন্ডেশন’র বাজার শুভ উদ্বোধন অনুষ্ঠিত!

  • প্রকাশকাল: শনিবার, ২৩ মে, ২০২৬

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পরিপক্ক আম সংগ্রহ ও বাজারজাতকরণের সর্ববৃহৎ সংগঠন যা বাংলাদেশে ঐতিহ্য “ভোলাহাট আম ফাউন্ডেশন”এর উদ্দ্যোগে “আম বাজার” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে ২০২৬) দুপুর ১২টায় এ বাজারের শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, ভোলাহাট আম ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ মনসুর আলী, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইয়াজদানি আলিম আল রাজি জর্জ, আম ফাউন্ডেশনের সদস্য মোঃ কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, জেলা স্বচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজু, সাবেক কোষাধ্যক্ষ মোঃ লাল দেওয়ানসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আম ব্যবসায়ী ও আমচাষীগণ উপস্থিত ছিলেন।

আম বাজারজাতকরণের “বাজার শুভ উদ্বোধনে বক্তারা বলেন, ভোলাহাটের আম দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক সুনাম অর্জন করেছে। সঠিকভাবে পরিপক্ক আম সংগ্রহ ও বাজারজাতকরণের মাধ্যমে কৃষক ও ব্যবসায়ীরা ন্যায্যমূল্য পাবেন এবং ভোলাহাটের আমের সুনাম আরও বৃদ্ধি পাবে। সে সাথে আম ব্যবসায়ী ও আমচাষীগণ আর্থিকভাবে মুনাফার্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ