1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলার ঘটনায় আটক ১ সাঘাটায় বেওয়ারিশ কুকুরের তাণ্ডব: ২ দিনে আহত ১০, আতঙ্কে জনপদ — নেই র‌্যাবিস ভ্যাকসিন নারগুন ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের ৫০ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. ইসরাফিল শাহীনের মতবিনিময় সভা আজ ৮৫ বিশিষ্ট নাগরিকের সংহতিনারী-শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি পানি উন্নয়ন বোর্ডের খাল দখল করে চাইনিজ রেস্তোরাঁ ও পার্টি সেন্টার নির্মাণের অভিযোগ রংপুরে বিয়ের প্রলোভনে তরুনীর গর্ভে থাকা সন্তান ও তরুনীকে হত্যায় আসামির ফাঁসি দুই সপ্তাহ পার হলেও রহস্যজনক কারণে জামালপুরে জারা ইটভাটায় অভিযান নেই পরিবেশ অধিদপ্তরের নরসিংদীর শিবপুরের চুরি হওয়া শিশুটি প্রশাসনের সহযোগিতা উদ্ধার ,স্বামী ও স্ত্রী সহ গ্রেফতার ২। বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষনের শিকার বান্ধবি হামের প্রাদুর্ভাবের মাঝেই খাগড়াছড়িতে ৫৪ নার্সের একযোগে বদলি, ভেঙে পড়ার শঙ্কায় স্বাস্থ্যসেবা

পূবাইলে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলার ঘটনায় আটক ১

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

আবু সাঈদ চৌধুরী স্টাফ রিপোর্টার:

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন বিন্দান এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি বাড়িতে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর, মারধর, শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় মোঃ বায়েজীদ মিয়া (৫৬) বাদী হয়ে পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ৩ মার্চ ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে ১ থেকে ১৩ নম্বর অভিযুক্তসহ আরও ৫/৭ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও লোহার রড নিয়ে সংঘবদ্ধভাবে বাদীর বাড়িতে প্রবেশ করে হামলা চালায়।

এ সময় বাদীর বড় বোন ফজিলা বেগম বাধা দিতে এগিয়ে এলে তাকে শ্লীলতাহানির পাশাপাশি লোহার রড দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তার পায়ের গোড়ালিতে গুরুতর জখম ও হাড় ভাঙার ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় গত ১৮ মে সোমবার বায়েজীদ মিয়া পূবাইল খানায় লিখিত অভিযোগ দায়ের করেন। একই দিনে থানায় একটি মামলা রুজু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

মামলা দায়েরের পর ১৮ মে দুপুরে অভিযুক্ত ১ নম্বর আসামি ফিরোজ মিয়াকে আটক করে পুলিশ। আটককৃত ফিরোজ মিয়া পূবাইলের বিন্দান এলাকার বাসিন্দা।

মামলার অন্যান্য আসামিরা হলেন- আবুল হোসেন, জাকির, আতাবর, মোছেন আলী, ইলিয়াস, ইয়াসিন, পারভেজ, রেজাউল, ইয়াকুব আলী, সেকান্দর আলী, রাহেলা খাতুন ও ময়ফুল বেগম। অভিযুক্তদের বিরুদ্ধে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর, মারধর, শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। একজন আসামিকে আটক করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ