1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
নারগুন ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের ৫০ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. ইসরাফিল শাহীনের মতবিনিময় সভা আজ পানি উন্নয়ন বোর্ডের খাল দখল করে চাইনিজ রেস্তোরাঁ ও পার্টি সেন্টার নির্মাণের অভিযোগ রংপুরে বিয়ের প্রলোভনে তরুনীর গর্ভে থাকা সন্তান ও তরুনীকে হত্যায় আসামির ফাঁসি দুই সপ্তাহ পার হলেও রহস্যজনক কারণে জামালপুরে জারা ইটভাটায় অভিযান নেই পরিবেশ অধিদপ্তরের নরসিংদীর শিবপুরের চুরি হওয়া শিশুটি প্রশাসনের সহযোগিতা উদ্ধার ,স্বামী ও স্ত্রী সহ গ্রেফতার ২। বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষনের শিকার বান্ধবি হামের প্রাদুর্ভাবের মাঝেই খাগড়াছড়িতে ৫৪ নার্সের একযোগে বদলি, ভেঙে পড়ার শঙ্কায় স্বাস্থ্যসেবা পরীক্ষার মাঝপথেই থেমে গেল তন্ময়ের জীবন, অবশেষে গ্রেপ্তার চালক দিনাজপুর বীরগঞ্জের ঐতিহ্যবাহী ডাক্তার খানা মাঠ পরিদর্শনে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও.জেলা পরিষদ প্রশাসক রাজস্বখাতে অন্তর্ভুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ এর স্মারকলিপি ও সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. ইসরাফিল শাহীনের মতবিনিময় সভা আজ

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

:ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ধারাবাহিক অগ্রগতি ও ঐতিহাসিক অর্জনকে আরও একধাপ এগিয়ে নিতে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আজ ১৯ মে (মঙ্গলবার) বেলা ১২টায় ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হবে।বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর (ভিসি), আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ, দেশের আধুনিক থিয়েটারের অন্যতম পুরোধা, বিশিষ্ট গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক ড. ইসরাফিল শাহীন স্থানীয় সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভায় মিলিত হবেন। উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সংবাদকর্মীদের সাথে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা।উন্নয়নের ধারাবাহিকতা ও জনমনে উচ্ছ্বাসসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপি মহাসচিব ও সাবেক এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত ধরে ঠাকুরগাঁওয়ের যে ঐতিহাসিক উন্নয়নের ধারা সূচিত হয়েছিল, তারই ধারাবাহিকতায় এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।ঠাকুরগাঁওয়ের গৌরব অধ্যাপক ড. ইসরাফিল শাহীন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর জেলার শিক্ষানুরাগী ও সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে।প্রাণের মানুষকে উপাচার্য পেয়ে আনন্দিত ঠাকুরগাঁওবাসীঠাকুরগাঁওয়ের সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণে মাননীয় মন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় জেলারই এক কৃতি সন্তানকে উপাচার্য হিসেবে পেয়ে গোটা জেলাজুড়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। স্থানীয়রা অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে, তারা নিজেদের একজন অত্যন্ত গুণী ও ভালোবাসার মানুষকে এই বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকনির্দেশক হিসেবে পেয়েছেন।আজকের এই ঐতিহাসিক ও স্মরণীয় মুহূর্তটিকে সফল করতে এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিনির্মাণে জেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দকে ঠাকুরগাঁও প্রেসক্লাবে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু।সেই সাথে নবনিযুক্ত ভাইস চ্যান্সেলরকে ধন্যবাদ ও অভিনন্দন জানান ‌তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ